Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

থানায় ঢুকে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ হরিয়ানায়

দ্য ওয়াল ব্যুরো: মহিলা থানাতে ঢুকেই মহিলা হেড কনস্টেবলকে গণধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে হরিয়ানায়। অভিযোগ, ছুরি দেখিয়ে মহিলা হেড কনস্টেবলকে ধর্ষণ করেছে দুই দুষ্কৃতী। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। পু

থানায় ঢুকে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ হরিয়ানায়

শেষ আপডেট: 9 September 2018 11:15

দ্য ওয়াল ব্যুরো: মহিলা থানাতে ঢুকেই মহিলা হেড কনস্টেবলকে গণধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে হরিয়ানায়। অভিযোগ, ছুরি দেখিয়ে মহিলা হেড কনস্টেবলকে ধর্ষণ করেছে দুই দুষ্কৃতী। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যের ধর্ষণের মামলা দায়ের হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ। তারা আর জানিয়েছে, ওই মহিলা হেড কনস্টেবলের মেডিক্যাল পরীক্ষাতেও মিলেছে ধর্ষণের প্রমাণ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কনস্টেবল তাদের জানিয়েছেন, ২০১৪ সালে তিনি যখন মহেন্দ্রগড়ে কর্মরতা ছিলেন তখন তাঁর সঙ্গে আলাপ হয় যোগেন্দ্র মিন্টো নামের এক ব্যক্তির। তিনি অভিযোগ করেছেন, এই ব্যক্তি গত চার বছর ধরে তাঁকে ধর্ষণ করছেন। কাউকে জানালে নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত যোগেন্দ্র। এমনকী তাঁর পরিবারের লোকেদেরও হেনস্থা করা শুরু করেছিল সে। পুলিশের কাছে এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই নির্যাতিতা কনস্টেবল। বদলি হয়ে অন্য থানায় আসার পরেও মেলেনি রেহাই। এ বার থানায় ঢুকে যোগেন্দ্রর দাদা ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা হেড কনস্টেবল। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

```