Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

শহরবাসীর জন্য সুখবর, পুজোর আগেই চালু হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই চালু হতে চলেছে উল্টোডাঙা উড়ালপুলের বন্ধ থাকা লেনটি। কেএমডিএ নিযুক্ত ব্রিজ অ‍্যাডভাইসরি কমিটি তেমনই প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে পঞ্চমীর সন্ধ‍্যায় অথবা ষষ্ঠীর সকাল থেকেই চালু হয়ে যাবে উল্টোডাঙ্গা উড়াল

শহরবাসীর জন্য সুখবর, পুজোর আগেই চালু হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল

শেষ আপডেট: 2 October 2019 11:45

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই চালু হতে চলেছে উল্টোডাঙা উড়ালপুলের বন্ধ থাকা লেনটি। কেএমডিএ নিযুক্ত ব্রিজ অ‍্যাডভাইসরি কমিটি তেমনই প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে পঞ্চমীর সন্ধ‍্যায় অথবা ষষ্ঠীর সকাল থেকেই চালু হয়ে যাবে উল্টোডাঙ্গা উড়ালপুল। ৯ জুলাই থেকে বন্ধ ছিল এই লেনটি। উল্টোডাঙা উড়ালপুলে ফাটলের পর ব্রিজের দুটি লেনই বন্ধ করে দিয়েছিল পূর্তদফতর। তারপর বিমানবন্দরগামী লেনটি চালু হলেও বন্ধ ছিল বাইপাসগামী লেন। কেএমডিএ জানিয়েছিল, সংস্কারে লেগে যাবে প্রায় দু’মাস। পুজোর আগে কাজ শেষ হওয়া মুশকিল। তাই সেই চাপ সামাল দিতেই ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর ‘বেইলি ব্রিজ’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ‍্য সরকার।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কলকাতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেহালার যোগাযোগ। সেই সময়ে বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেটাকেই মডেল করে উল্টোডাঙা সেতুর বিকল্প হিসেবে তৈরি করা হয় বেইলি ব্রিজ।
একাধিক ফাটল দেখা গিয়েছিল উল্টোডাঙা উড়ালপুলে। নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় ব্রিজ। এরপর উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করেন ৬ সদস্যের বিশেষজ্ঞ টিম। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই উড়ালপুলের এয়ারপোর্টগামী অংশ খুলে দেওয়া হয়। তবে উড়ালপুলের আরেকটি দিক খোলার জন্য তখন গ্রিন সিগন্যাল দেয়নি এই কমিটি। বিশেষজ্ঞরা বলছিলেন, শুধুমাত্র পায়ার ক্যাপেই নয়, ফাটল ধরেছে সেতুর একাধিক অংশে। সেই সব জায়গায় ইস্পাতের স্তম্ভ দিয়ে ভারবহনের ব্যবস্থা হবে। প্রথমে পায়ার ক্যাপে ইস্পাতের পাত জড়িয়ে শুরু হবে মেরামতির কাজ। ধীরে ধীরে হাত দেওয়া হবে অন্যান্য জায়গাতেও। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, এই উড়ালপুল নির্মাণ করেছিল ম্যাকিনটোস বার্ন নামের একটি সংস্থা। তারাই ব্রিজ মেরামতির কাজ করবে।

```