Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ন্যাশনাল মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল শান্তনুকে

দ্য ওয়াল ব্যুরো : ফের ডানা ছাঁটা হলো তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শান্তনু সেনের। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান

ন্যাশনাল মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল শান্তনুকে

শেষ আপডেট: 5 September 2019 19:06

দ্য ওয়াল ব্যুরো : ফের ডানা ছাঁটা হলো তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শান্তনু সেনের। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকায় এই রদবদলের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল থেকেই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন স্বর্ণকমলবাবু। এর আগে এনআরএস কাণ্ডের জেরে রদবদল হয়েছিল রোগীকল্যাণ সমিতিতে। আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর জায়গায় সুদর্শন ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেওয়া হয়। তবে আরও একটি সূত্রের খবর, দুটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব থেকে সরালেও আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে শান্তনু সেনকে। এনআরএস হাসপাতালে ডাক্তার নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার জেরেই এই বদল হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনিতেই আন্দোলন চলাকালীন এনআরএস হাসপাতালে গিয়ে বিতর্কিত মন্তব্য করায় শান্তনুকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তা ছাড়া আইএমএ যা অবস্থান নিয়েছিল তাতেও অস্বস্তিতে পড়েছিল সরকার। কোনও দিকই শান্তনু সামাল দিতে পারেননি বলে অভিযোগ। তবে এই রদবদল হাসপাতালে সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতির উন্নতিতে কতটা সহায়ক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের বৈঠকে এক ইন্টার্ন স্পষ্টই বলেছিলেন, অধিকাংশ সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি কাজের কাজ কিছু করে না। রাজনীতির আখাড়া হয়ে উঠেছে সে গুলি। রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার দাবিও ওঠে ওই বৈঠকে। সেই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

```