Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা, চলবে সপ্তাহে পাঁচ দিন, মানতে হবে অনেক নিয়ম

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা। রাজ্য সরকার মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়ার পরেই মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। ট্রেন চলাচলের সময়ও বেড়েছে। মেট্রো রেল সূত্রে খবর, এবার থেকে সপ্তাহে পাঁচ দিন চলব

আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা, চলবে সপ্তাহে পাঁচ দিন, মানতে হবে অনেক নিয়ম

শেষ আপডেট: 16 July 2021 09:38

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা। রাজ্য সরকার মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়ার পরেই মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। ট্রেন চলাচলের সময়ও বেড়েছে। মেট্রো রেল সূত্রে খবর, এবার থেকে সপ্তাহে পাঁচ দিন চলবে মেট্রো, সোমবার থেকে শুক্রবার। আর শনিবার আগের মতোই স্টাফ স্পেশাল মেট্রো পরিষেবা চালু থাকবে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে।  শনি ও রবিবার যাত্রীদের জন্য মেট্রো চলবে না। তবে শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ১০৪টি ট্রেন চালানো যাবে। তার মধ্যে ৫২টি আপ ও ৫২টি ডাউন ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ও দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চালানো হবে। আজ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোরও চাকা গড়াচ্ছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪৮টি মেট্রো চলবে। রাজ্যে লকডাউন শুরু হওয়ার পরে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে প্রথম স্টাফ স্পেশাল ট্রেন চালু হয়। প্রথম ৪০টি ট্রেন ও পরে সংখ্যায় বেড়ে ৬২টি ট্রেন চালানো শুরু হয়। রাজ্যে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে ট্রেন সংখ্যা বাড়ানো হয়। তবে সর্বসাধারণের জন্য মেট্রো পরিষেবা বন্ধই রাখা হয়েছিল। জরুরি ভিত্তিতে কাজের জন্য বেরোতে হচ্ছে যাঁদের, শুধু তাঁদের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এখন রাজ্যে কোভিড কার্ভ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় সর্বসাধারণের জন্যও পরিষেবা চালু হয়ে গেল। মেট্রোর চাকা গড়ালেও কোভিড বিধি মাথায় রেখে জনসাধারণকে অনেক নিয়ম মানতে হবে। এখনই টোকেন চালু হচ্ছে না। যাত্রীদের স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রোয় চাপতে হবে। কর্মী ও যাত্রীদের সব ধরনের কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক, সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে। স্টেশন চত্বরেও পারস্পরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। প্রতিদিন মেট্রোগুলিকে স্যানিটাইজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

```