Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ময়দান রক্ষণাবেক্ষণে কমিটি গড়ল হাইকোর্ট, খতিয়ে দেখা হবে ভবিষ্যৎ পরিকল্পনাও

দ্য ওয়াল ব্যুরো: শহরে সবুজের প্রাণকেন্দ্র ময়দানে নোংরা আবর্জনা জমায় ক্ষুব্ধ হাইকোর্ট। এই প্রসঙ্গে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন খোদ বিচারপতিই। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। এদিন ময়দান রক্ষণাবেক্ষণের জন্য ও আগামী দিনে ময়দান নিয়ে কী

ময়দান রক্ষণাবেক্ষণে কমিটি গড়ল হাইকোর্ট, খতিয়ে দেখা হবে ভবিষ্যৎ পরিকল্পনাও

শেষ আপডেট: 24 December 2020 10:54

দ্য ওয়াল ব্যুরো: শহরে সবুজের প্রাণকেন্দ্র ময়দানে নোংরা আবর্জনা জমায় ক্ষুব্ধ হাইকোর্ট। এই প্রসঙ্গে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন খোদ বিচারপতিই। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। এদিন ময়দান রক্ষণাবেক্ষণের জন্য ও আগামী দিনে ময়দান নিয়ে কী পরিকল্পনা হতে পারে খতিয়ে দেখতে কমিটি গড়ল হাইকোর্ট। এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে ডিভিশন বেঞ্চ জানায়, অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর ও সরকারি আইনজীবী কিশোর দত্তকে নিয়ে একটি কমিটি গড়ে দেওয়া হচ্ছে। এই কমিটি ময়দানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। সেইসঙ্গে ময়দানকে ঘিরে আগামী দিনে কী কী পরিকল্পনা করা যেতে পারে সেই প্রসঙ্গ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে এই কমিটি। শুধু জঞ্জাল ফেলা নয়, মাঠের মধ্যে যেভাবে বেআইনি পার্কিং করা হয়, রাস্তা জুড়ে যেভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে তা নিয়েও বেজায় ক্ষুব্ধ ছিল হাইকোর্ট। তবে মামলার পর পুলিশ যেভাবে কাজ করেছে তাতে সন্তুষ্ট কোর্ট। গত সোমবার এই মামলা দায়ের হয় খোদ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনি নিজেরই একটি কাজে গিয়েছিলেন কোথাও, তার পরে ফিরে আসছিলেন হাইকোর্টে। ময়দানের পাশ দিয়ে আসার সময়ে হঠাৎই সেখানে তাঁর চোখে পড়ে স্তূপাকার কাগজের ডাঁই, যত্রতত্র নোংরা পড়ে থাকা। এ দৃশ্য দেখে রীতিমতো বিরক্ত হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। অবাক হন রেড রোডের পাশে জঞ্জালও দেখেও। শেষমেশ বিরক্ত হয়ে বিচারপতি অতিরিক্ত সলিসিটর জেনারেল ও অ্যাডভোকেট জেনারেলকে সোমবার জানিয়ে দেন, ময়দানে জঞ্জাল ফেলা হচ্ছে কেন, সে বিষয়ে সুয়োমোটো মামলা করছে হাইকোর্ট। মামলা দায়ের করার সময় বিচারপতি বন্দ্যোপাধ্যায় হসপিটাল রোড, কুইনস রোড, ডাফরিন রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড, খিদিরপুর রোডের কথা উল্লেখ করে বলেন, "এই সব রাস্তার দুধারে বেআইনি পার্কিং চলছে। সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ থাকার পরেও কীভাবে ময়দানে পার্কিং হচ্ছে?" অবশ্য আদালতের এই কথার পরে পার্কিং নিয়ে যথাযথ পদক্ষেপ পুলিশ নিয়েছে বলেই জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

```