Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

নতুন নেশা 'খাট', আতঙ্ক ভারতেও

দ্য ওয়াল ব্যুরো:  ইয়াবা, হেরোইন,গাঁজা, আফিম, চরসের হাতছানি থেকে দেশের যুবসম্প্রদায়কে বাঁচাতে যখন পাগল পাগল অবস্থা এশিয়ার বিভিন্ন দেশের, তখন নিঃশব্দে পূর্ব আফ্রিকা থেকে ভারতের প্রতিবেশী দেশগুলিতে ঢুকে পড়েছে 'খাট'। ভাবছেন খাট ঢুকেছে তাতে হলো

নতুন নেশা 'খাট', আতঙ্ক ভারতেও

শেষ আপডেট: 8 October 2018 07:07

দ্য ওয়াল ব্যুরো:  ইয়াবা, হেরোইন,গাঁজা, আফিম, চরসের হাতছানি থেকে দেশের যুবসম্প্রদায়কে বাঁচাতে যখন পাগল পাগল অবস্থা এশিয়ার বিভিন্ন দেশের, তখন নিঃশব্দে পূর্ব আফ্রিকা থেকে ভারতের প্রতিবেশী দেশগুলিতে ঢুকে পড়েছে 'খাট'। ভাবছেন খাট ঢুকেছে তাতে হলোটা কী ! আপনি যা ভাবছেন, এ খাট সে খাট নয়। এটি আফ্রিকা থেকে আসা একটি নেশার দ্রব্যের নাম।  আফ্রিকায় একে নেশাড়ুরা  ডাকেন, মিরা, কাফতা, কাট, গাট,গাড, ঘাট, চাট,অ্যাবিসিনিয়ান টি, সোমালি টি, অ্যারাবিয়ান টি নামেও। এই গুল্মটার বৈজ্ঞানিক নাম  Catha edulis এই গাছের চাষ হয় মূলত পুর্ব আফ্রিকার সোমালিয়া আর  ইথিওপিয়ায়। সেখান থেকে মধ্য প্রাচ্য হয়ে ছড়িয়ে যায় দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকায়। বেশিরভাগ খাট সেবনকারীরা এই গাছের পাতাকে সরাসরি চিবিয়ে বা চা-এর মতো ফুটিয়ে খান। আন্তর্জাতিক ভাবে খাট কিন্তু সি ক্যাটাগরির মাদক। রাষ্ট্রসংঘের  Drugs and Crime (UNODC))-এর এক রিপোর্টে থেকে জানা যাচ্ছে, বিশ্বের প্রায় ১১০টি দেশ 'খাট'কে মাদক হিসেবে চিহ্নিত করেছে। এবং সেই সব দেশে খাটের  আমদানি নিষিদ্ধ করেছে। এই গুল্মটির  পাতা দেখতে একেবারে চা গাছের পাতার মতো। বিশেষজ্ঞের চোখ ছাড়া বোঝা সম্ভব নয়। তাই এই নেশার জিনিসটি পাচার করা খুব সহজ। 'খাট'-এর ভেতর থাকে এক ধরনের অ্যালকালয়েড, নাম ক্যাথিনোন। এটি শরীরে কয়েক মিনিটের মধ্যে প্রভাব ফেলে।   খাট-এর নেশা করলে নিজের ওপর নেশাড়ু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মেজাজ ফুরফুরে হয়ে যায় বলে প্রচুর অর্থহীন কথা বলেন, হাসে, লাফান। কেউ কেউ আবার চুপচাপ হয়ে যান। খাট-এর নেশা বেশিদিন করলে ঘুম কমে যায়, তীব্র মানসিক দুশ্চিন্তা গ্রাস করে। দাঁত ও মাড়ির ক্যানসার হয়। যৌন ক্ষমতা হ্রাস পায়।   গতবছর বাংলাদেশের বিমানবন্দরে আড়াই কোটি টাকা মুল্যের ২৫০০ কেজির বেশি 'খাট' ধরা পড়ে। ইথিওপিয়া থেকে যা গ্রিন টি নামে সেই দেশে আনা হয়েছিল। ভারতে মাদকবিরোধী প্রচারের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের আশঙ্কা, গ্রিন টি-র নাম করে সীমান্ত পেরিয়ে 'খাট'-এর ভারতে ঢুকে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।    

```