Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

যোগী সরকারের বিরুদ্ধে মিথ্যে বলার জন্য হাথরাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে, দাবি উত্তরপ্রদেশ পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় উত্তাল গোটা দেশ। এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে উঁচু জাতের চার ব্যক্তির বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় জোরদার বিতর্ক শুরু হয়েছে। গোটা দেশ যখন বিক্ষোভে উত্তাল সেই সময়েই প্রকাশ্যে এসেছে চ

যোগী সরকারের বিরুদ্ধে মিথ্যে বলার জন্য হাথরাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে, দাবি উত্তরপ্রদেশ পুলিশের

শেষ আপডেট: 6 October 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় উত্তাল গোটা দেশ। এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে উঁচু জাতের চার ব্যক্তির বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় জোরদার বিতর্ক শুরু হয়েছে। গোটা দেশ যখন বিক্ষোভে উত্তাল সেই সময়েই প্রকাশ্যে এসেছে চমকে দেওয়ার মতো এক তথ্য। অভিযোগ উঠেছে, যোগী সরকারের বিরুদ্ধে বলার জন্য ওই দলিত তরুণীর পরিবারকে নাকি ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের উন্নতিতে নাকি চোখ টাটাচ্ছে কিছু মানুষের। আর তারাই নাকি এমন ষড়যন্ত্র করেছে। তবে এরা কারা সে বিষয়ে 'অজ্ঞাতপরিচয়' ছাড়া আর কিছুই জানানো হয়নি পুলিশের তরফে। হাথরাসের ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যেই একটিতে উত্তরপ্রদেশ পুলিশের এক সাব-ইন্সপেক্টর অভিযোগ করেছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধাচারণ করার জন্য ওই দলিত পরিবারকে নাকি কয়েকজন অজ্ঞাতপরিচয় ৫০ লক্ষ টাকা দিয়েছে। ওই এফআইআরে আরও বলা হয়েছে উত্তরপ্রদেশে উঁচু-নিচু জাতের সমস্যাকে চাগাড় দিতে ইচ্ছে করেই নাকি এমনটা করা হয়েছে। ওই সাব-ইন্সপেক্টরের আরও অভিযোগ, এক সাংবাদিক নাকি তরুণীর ভাইকে নানা ভাবে তুষ্ট করার চেষ্টা করেছিলেন যাতে তাঁদের বাবা-মা এই বয়ান দেন যে যোগী সরকারের আচরণে তাঁরা সন্তুষ্ট নন। কিন্তু সেই সাংবাদিকের পরিচয়ও এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়াও উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভুয়ো বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সরকার ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করেছে ষড়যন্ত্রকারীরা। রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট করাই এদের মূল লক্ষ্য। এই ঘটনাতেও দায়ের হয়েছে এফআইআর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছেন, যারা রাজ্যের উন্নতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে, তারাই হাথরাসের ঘটনা নিয়ে ষড়যন্ত্র করছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে হাথরাস নিয়ে রাজ্য জুড়ে ১৯টি মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তার মধ্যে দেশদ্রোহিতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা প্রচার করা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রশাসনের সম্মানহানি ইত্যাদি অভিযোগ আছে। যোগী আদিত্যনাথ বিজেপি কর্মীদের সাবধান করে দিয়ে বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা জাতপাত ও ধর্মীয় হিংসা ছড়ানোর চেষ্টা করতে পারে। তাদের উদ্দেশ্য হল রাজ্যে উন্নয়ন থামিয়ে দেওয়া। গতকাল অর্থাৎ সোমবার এক ডজনেরও বেশি এফআইআর দায়ের হওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র অফিসার প্রশান্ত কুমার বলেছেন, গভীর ষড়যন্ত্র হয়েছে হাথরাসে। তদন্ত করে সত্যি সামনে আনা হবে।

```