Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

শেষ ১৮ দিনে দাম কমেছে জ্বালানির, ক্ষণিকের স্বস্তি নাকি ফের বাড়বে তেলের দাম? আশঙ্কায় দেশবাসী

দ্য ওয়াল ব্যুরো: আপাতত খানিকটা স্বস্তিতে রয়েছেন ভারতবাসী। কারণ পরিসংখ্যান বলছে, শেষ ১৮ দিনে পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা। আর ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২.৩৩ টাকা। গত কয়েকমাস ধরেই টানা বৃদ্ধি পাচ্ছিল তেলের দাম। জ্বালানির দাম বৃ

শেষ ১৮ দিনে দাম কমেছে জ্বালানির, ক্ষণিকের স্বস্তি নাকি ফের বাড়বে তেলের দাম? আশঙ্কায় দেশবাসী

শেষ আপডেট: 4 November 2018 13:19

দ্য ওয়াল ব্যুরো: আপাতত খানিকটা স্বস্তিতে রয়েছেন ভারতবাসী। কারণ পরিসংখ্যান বলছে, শেষ ১৮ দিনে পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা। আর ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২.৩৩ টাকা। গত কয়েকমাস ধরেই টানা বৃদ্ধি পাচ্ছিল তেলের দাম। জ্বালানির দাম বৃদ্ধির হার দেখে গবেষকরা আশঙ্কা করেছিলেন চলতি বছরে হয়তো সেঞ্চুরি করে ফেলবে পেট্রল-ডিজেলের দাম। ১০০-এর দোরগোড়ায় না পৌঁছলেও অনেক রাজ্যেই তার কাছাকাছি গিয়েছিল জ্বালানির দাম। কলকাতা-দিল্লি-মুম্বই এবং চেন্নাই এই চারটি মেট্রোপলিটান শহরে পাল্লা দিয়ে বাড়ছিল পেট্রল-ডিজলের দাম। তবে এখন খানিকটা স্বস্তি। অবশেষে দাম কমেছে তেলের। বর্তমানে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৭৮.৭৮ টাকা। এবং ডিজেলের দাম ৭৩.৩৬ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে এক লিটার পেট্রলের দাম ৮২.২৮ টাকা। আর ডিজেলের দাম ৭৬.৮৮ টাকা।

২৫ বছর বয়স পর্যন্ত আত্মহত্যা করার কথাই ভাবতাম: এ আর রহমান

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকার দামের উপরেই নির্ভর করে জ্বালানির দাম। গত একমাসে আন্তর্জাতিক বাজারে বারবার বৃদ্ধি পেয়েছে তেলের দাম। আর পাল্লা দিয়ে কমেছে টাকার দাম। আর সেই জন্যেই ভারতের বিভিন্ন মেট্রোপলিটান শহরে আম জনতাকে ছ্যাঁকা দিচ্ছিল জ্বালানির দাম। অগস্ট মাসের ১৬ তারিখ থেকে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৬.৮৬ টাকা। এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৬.৭৩ টাকা। অক্টোবরের ৪ তারিখ দিল্লিতে পেট্রলের দাম ছিল ৮৪ টাকা। আর মুম্বইতে নব্বই পেরিয়ে পেট্রল পৌঁছেছিল ৯১.৩৪ টাকায়।

অসমে উলটপুরাণ: গণপিটুনিতে মৃত্যু দুই উগ্রপন্থীর

আকাশ ছোঁয়া দামের ঠেলায় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন সব রাজ্যেই লিটার প্রতি ১.৫০ টাকা কমানো হবে জ্বালানির দাম। এর পাশাপাশি রাজ্যগুলিকেও তেলের দামে লিটার প্রতি ১ টাকা ছাড় দেওয়ার প্রস্তাব রাখে কেন্দ্রীয় সরকার। অক্টোবরের ৫ তারিখেই হাতেনাতে ফল পান দেশবাসী। একধাক্কায় দাম কমে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম হয় ৮১.৫০ টাকা, মুম্বইতে ৮৬.৯৭ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি দিল্লিতে হয় ৭২.৯৫ টাকা এবং মুম্বইতে ৭৭.৪৫ টাকা। তবে আপাতত দাম কমলেও ফের যে জ্বালানির দাম বাড়বে না এমন গ্যারান্টি দিতে পারছে না কেউই। তাই ক্ষণিকের স্বস্তির সঙ্গে দেশবাসীর এখন উপরি পাওনা  একরাশ আশঙ্কায়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```