Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সুশান্তের মৃত্যুতে মাদক যোগ, রিয়ার বাড়িতে নারকোটিক্স ব্যুরোর সার্চ টিম

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি দল। সূত্রের খবর, অভিনেত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছে এনসিবির এই সার্চ টিম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগ পাওয়ার পরই তদন

সুশান্তের মৃত্যুতে মাদক যোগ, রিয়ার বাড়িতে নারকোটিক্স ব্যুরোর সার্চ টিম

শেষ আপডেট: 4 September 2020 02:25

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি দল। সূত্রের খবর, অভিনেত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছে এনসিবির এই সার্চ টিম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিনেতার মৃত্যুর পর অভিযুক্তের তালিকায় যাঁর নাম বারবার এসেছে সেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছিল নারকোটিক্স বিভাগ। সদ্যই মুম্বইয়ের বান্দ্রা থেকে জাইদ ভিলাত্রা নামের বছর ২০-র এক ড্রাগ ডিলারকেও গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, রিয়ার ভাই শৌভিক এবং সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে যোগাযোগ ছিল জাইদের। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঘটনায় কোনও আর্থিক কেলেঙ্কারিতে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তদন্তের সময় আধিকারিকদের হাতে আসে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশ-বিশেষ। সেখানে দেখা গিয়েছিল সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর সঙ্গে মাদক বা ড্রাগ নিয়ে আলোচনা করেছেন রিয়া। একই প্রসঙ্গে কথোপকথন হয়েছে আরও দু’জনের সঙ্গে। এই তালিকায় ছিল রিয়ার ভাই শৌভিক, গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্য এবং সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার নামও। ড্রাগের ডোজ, ধরন, প্রভাব সব নিয়েই চলেছে আলোচনা। এরপরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে তদন্তে নামার জন্য চিঠি পাঠায় ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চিঠি পাওয়ার পর সুশান্তের মৃত্যুর ঘটনায় মাদক যোগের রহস্য ভেদ করতে তদন্তে নামে এনসিবি। সূত্রের খবর, সংবাদসংস্থা পিটিআই-কে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে গ্রেফতার হওয়া মাদক পাচারকারী জাইদ ভিলাত্রা-র কাছ থেকে ৯ লক্ষ ৫৫ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। জেরায় বছর ২০-র ওই তরুণ জানিয়েছে এই টাকা মাদক বিক্রি করেই সে সংগ্রহ করেছে। জানা গিয়েছে, বান্দ্রায় একটি ছোটখাটো খাবারের দোকান চালায় এই তরুণ। লকডাউনের ফলে এখন ব্যবসায় মন্দা চলছিল। তাই আপাতত ড্রাগ বিক্রিই ছিল তার আয়ের উৎস। সূত্রের খবর, রিয়ার ভাই শৌভিক এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে ভিলাত্রার যোগাযোগ করিয়ে দিয়েছিল আর এক ড্রাগ ডিলার আবদুল বসিত পরিহার। এই পরিহারকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি আধিকারিকরা। মুম্বই, বেঙ্গালুরু এবং গোয়ার আরও অনেক মাদক পাচারকারীর উপর নজর রয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি শৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাকে জেরার জন্য ডাকতে পারে এনসিবি।

```