Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

দিল্লিতে কমছে দূষণের তীব্রতা! 'ভেরি পুওর' থেকে 'মডারেট' হল এয়ার কোয়ালিটি ইনডেক্স

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আশার আলো দেখল দিল্লি। বাতাসের গুণমান 'ভেরি পুওর' থেকে 'মডারেট' ক্যাটেগরিতে পৌঁছেছে। শুক্রবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩১৬। তবে শনিবার সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বেশ কিছুটা নে

দিল্লিতে কমছে দূষণের তীব্রতা! 'ভেরি পুওর' থেকে 'মডারেট' হল এয়ার কোয়ালিটি ইনডেক্স

শেষ আপডেট: 14 December 2019 10:36

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আশার আলো দেখল দিল্লি। বাতাসের গুণমান 'ভেরি পুওর' থেকে 'মডারেট' ক্যাটেগরিতে পৌঁছেছে। শুক্রবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩১৬। তবে শনিবার সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বেশ কিছুটা নেমে পৌঁছয় ১৭৯-তে। পরিবেশবিদ এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স এখন 'মডারেট'। মৌসম ভবন জানিয়েছে এদিন সকালে গাজিয়াবাদে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৬৪, নয়ডাতে ২৪১, গুরগাঁওতে ১৬৫। পরিসংখ্যান অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০ এর মধ্যে হলে তাকে বলে 'গুড বা ভাল', ৫১-১০০ এর মধ্যে হলে 'স্যাটিসফ্যাকটরি', ১০১-২০০ এর মধ্যে হলে 'মডারেট', ২০১-৩০০ এর মধ্যে 'পুওর', ৩০১-৪০০ এর মধ্যে 'ভেরি পুওর' এবং ৪০১-৫০০ এর মধ্যে হলে 'সিভিয়ার' আর ৫০০-র বেশি হলে 'সিভিয়ার প্লাস'। শনিবার দিল্লিতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। চলতি বছর দিওয়ালির পর থেকেই ক্রমশ দূষণ বেড়েছে দিল্লিতে। রাজধানী শহর সংলগ্ন এলাকায় খোলা জমিতে খড় পোড়ানোর কারণেই এই দূষণ বলে মনে করা হয়েছিল। এ নিয়ে একটি মামলা দায়ের করেছিল এনভায়রনমেন্ট কন্ট্রোল অথরিটি (ইপিসিএ)। দূষণের জেরে ত্রাহি ত্রাহি রব ওঠে গোটা দিল্লিতে। পরিস্থিতি এতই ভয়ঙ্কর হয়ে যায় যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল সাধারণ মানুষের। সে সময় দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল-কলেজ। বাচ্চাদের মাস্ক বিলি করেছিল কেজরিওয়াল সরকার। এমনকি গাড়ি চালানোর ক্ষেত্রে দিল্লির রাস্তায় ফের চালু হয়েছিল জোড়-বিজোড় নীতি। তবে শত চেষ্টাতেও দিল্লির দূষণ বাগে আসেনি। নিয়ন্ত্রিত হওয়ার বদলে মাত্রাছাড়া হয়ে বেড়েছে। এমনকী যমুনা নদীর বুকেও ভাসতে দেখা যায় জমাট বাঁধা বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলীকে। দেখে একঝলকে অনেকেরই মনে হবে এ যে বরফের চাঁই। এমন দূষিত পরিবেশের মধ্যেই যুমনার জলে দাঁড়িয়ে ছট পুজো সারেন ভক্তরা। সেইসঙ্গে চলে দেদার সেলফিও। তবে এবার 'পুওর' কোয়ালিটি থেকে 'মডারেট'-এ এসেছে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স।

```