Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

লকডাউনের মধ্যেই গণপিটুনি, ডাকাত সন্দেহে মারধরে মৃত ৩, আটক ১০০

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেও গণপিটুনির মতো ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। মৃত্যু হয়েছে তিন ব্যক্তির। মারধরের হাত থেকে বাদ যায়নি পুলিশও। জানা গিয়েছে, ডাকাত সন্দেহে ওই তিন ব্যক্তিকে বেধড়ক মারধর করেছেন গ্রামবাসীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ১০০ জনকে আটক

লকডাউনের মধ্যেই গণপিটুনি, ডাকাত সন্দেহে মারধরে মৃত ৩, আটক ১০০

শেষ আপডেট: 18 April 2020 07:52

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেও গণপিটুনির মতো ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। মৃত্যু হয়েছে তিন ব্যক্তির। মারধরের হাত থেকে বাদ যায়নি পুলিশও। জানা গিয়েছে, ডাকাত সন্দেহে ওই তিন ব্যক্তিকে বেধড়ক মারধর করেছেন গ্রামবাসীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ১০০ জনকে আটক করেছে পুলিশ। তবে শুধু মারধর করেই ক্ষান্ত হননি গ্রামবাসীরা। পুলিশের দুটো গাড়ি সমেত মোট তিনটি গাড়িতেও ভাঙচুর করেন তাঁরা। শুক্রবারের এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, মৃত তিন ব্যক্তির নাম সুশীলগিরি মহারাজ, নীলেশ তেলগড়ে এবং চিকনে মহারাজ। পুলিশ সূত্রে খবর, নাসিক থেকে গাড়ি নিয়ে মুম্বইয়ের দিকে আসছিলেন এই তিন ব্যক্তি। আচমকাই তাঁদের উপর হামলা করেন গ্রামবাসীরা। ডাকাত সন্দেহে শুরু হয় বেদম মার। উদ্ধার করতে এসে গ্রামবাসীদের হাতে আক্রন্ত হন পুলিশকর্মীরাও। পাথর-লাঠি-বাঁশ সব নিয়ে শুরু হয়ে আক্রমণ। গুরুতর জখম হয়েছেন চার পুলিশকর্মীও। জানা গিয়েছে, ওই গাড়ির চালক কোনওভাবে পুলিশকে খবর দিতে পেরেছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। গ্রামবাসীদের বেধড়ক মারে নিহত হয়েছেন ওই তিন ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০ জন লোক মিলে ঘিরে ধরেছিলেন এই তিনজনকে। তারপরেই ডাকাত সন্দেহে শুরু হয় মারধর। আপাতত ময়নাতদন্তের জন্য তিন ব্যক্তির দেহ পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

```