Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ওড়ার আগেই প্লেন থেকে পড়ে গেলেন বিমানসেবিকা

দ্য ওয়াল ব্যুরো: প্লেনের দরজা বন্ধ করতে গিয়ে বিমান থেকে সটান নীচে পড়ে গেলেন বিমানসেবিকা। সোমবার সকালে এমন ঘটনাই ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, ওড়ার জন্য তৈরি ছিল এয়ার ইন্ডিয়ার ৮৬৪ নম্বর ফ্লাইট। টেক অফ

ওড়ার আগেই প্লেন থেকে পড়ে গেলেন বিমানসেবিকা

শেষ আপডেট: 15 October 2018 05:36

দ্য ওয়াল ব্যুরো: প্লেনের দরজা বন্ধ করতে গিয়ে বিমান থেকে সটান নীচে পড়ে গেলেন বিমানসেবিকা। সোমবার সকালে এমন ঘটনাই ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, ওড়ার জন্য তৈরি ছিল এয়ার ইন্ডিয়ার ৮৬৪ নম্বর ফ্লাইট। টেক অফ করার আগে দিল্লিগামী ওই বিমানের দরজা বন্ধ করতে যান বছর ৫৩-র এক বিমানসেবিকা। তখনই ঘটে এই দুর্ঘটনা। আচমকাই বেসামাল হয়ে নীচে পড়ে যান ওই বিমানসেবিকা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিমানসেবিকার নাম হর্ষা লোবো। পায়ে চোট পেয়েছেন তিনি। আপাতত মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বিমানসেবিকা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। দ্রুত ঘটনার তদন্ত শুরু করার আশ্বাসও দিয়েছেন তাঁরা।

```