Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সিংহীর হুঙ্কারে রণে ভঙ্গ দিল পশুরাজ, এ যেন দাম্পত্য কলহ, ভিডিও দেখে বলছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল পরিদর্শনে বেরিয়েছিলেন পর্যটকরা। তবে মাঝরাস্তায় দাঁড় করাতে হল গাড়ি। কারণ রাস্তা জুড়ে তখন লড়াইয়ে ব্যস্ত এক সিংহ এবং সিংহী। টুইটারে সদ্য ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে সিংহীর হুঙ্কারে কার্

সিংহীর হুঙ্কারে রণে ভঙ্গ দিল পশুরাজ, এ যেন দাম্পত্য কলহ, ভিডিও দেখে বলছেন নেটিজেনরা

শেষ আপডেট: 27 July 2020 16:57

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল পরিদর্শনে বেরিয়েছিলেন পর্যটকরা। তবে মাঝরাস্তায় দাঁড় করাতে হল গাড়ি। কারণ রাস্তা জুড়ে তখন লড়াইয়ে ব্যস্ত এক সিংহ এবং সিংহী। টুইটারে সদ্য ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে সিংহীর হুঙ্কারে কার্যত রণে ভঙ্গ দিয়েছে পশুরাজ। জানা গিয়েছে, রাজনীতিবিদ এবং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জুবিন আশারা এই ভিডিও তুলেছেন। টুইটারে মাঝে মাঝেই বনয়প্রাণীদের নানা কাণ্ডকারখানা শেয়ার করে থাকে 'ওয়াইল্ড ইন্ডিয়া' নামের একটি পেজ। তাদের তরফেই শেয়ার করা হয়েছে এই ভিডিও। জামা গিয়েছে, এশিয়ার সিংহদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানা গুজরাতের গির অরণ্যে তোলা হয়েছে এই ভিডিও। https://twitter.com/i/status/1287282224891494402 সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখা গিয়েছে, সিংহ-সিংহীর লড়াই দেখতে দাঁড়িয়ে পড়েছে তিনটি পর্যটক বোঝাই জিপ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখেও নানা মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রায় সকলেই বলেছেন, নির্ঘাত এরা দম্পতি। বর সিংহ সাংঘাতিক কিছু ভুল করার পর সাফাই দিতে গিয়েছিল। তবে সিংহীর দাপটে সেসব ধোপে টেকেনি। ভিডিওতে দেখা গিয়েছে, থাবা দিয়ে সিংহের মুখে আঁচড় দিতেও এগিয়েছে সিংহী। জঙ্গলের রানির এমন মেজাজ দেখে নেটিজেনদের অনেকে বলেছেন, সিংহের অবস্থা ছেড়ে দাও মা কেঁদে বাঁচি। কিছু বিবাহিত পুরুষ আবার নিজেদের পরিস্থিতির সঙ্গে এই সিংহের তুলনাও করেছেন। কেউ বলেছেন, বউ বলার পরেও নির্ঘাত কোনও বিশেষ জিনিস নিয়ে আসতে ভুলে গিয়েছে এই সিংহ, যেমন আমরা ভুলে যাই। আর তারপর কী হয় দেখাই যাচ্ছে। কেউ বা লিখেছেন, মানুষ হোক বা পশু, দাম্পত্য কলহ সর্বত্র রয়েছে। দোষ যারই হোক কে লড়াইয়ে হার মেনে নেয় সেটা এই ভিডিও থেকেই স্পষ্ট। স্বয়ং পশুরাজ যেখানে হার মেনেছে সেখানে মানুষের সংসারে স্বামীদের অবস্থা কী হয় বলার প্রয়োজন নেই।

```