Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত অন্তত ১২ নাগরিক

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন সাধারণ নাগরিক। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই গ্রেনেড হামলা হয়েছে আজ। সেনাবাহিনী সূত্রে খবর, পুলওয়ামার কাকাপোরা চক এলাকায় এই গ্রেনেড হামলা হয়েছে। জঙ্গিদে

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলা, আহত অন্তত ১২ নাগরিক

শেষ আপডেট: 18 November 2020 16:36

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গ্রেনেড হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন সাধারণ নাগরিক। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই গ্রেনেড হামলা হয়েছে আজ। সেনাবাহিনী সূত্রে খবর, পুলওয়ামার কাকাপোরা চক এলাকায় এই গ্রেনেড হামলা হয়েছে। জঙ্গিদের নিশানায় ছিলেন একদল নিরাপত্তারক্ষী। কিন্তু কোনওভাবে রাস্তার উপরেই ফেটে যায় গ্রেনেড। সূত্রের খবর, সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিল জঙ্গিরা। তবে এই ঘটনায় সেনা জওয়ানদের তরফে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রেনেড হামলার পরই আহতদের উদ্ধার করে সেনাবাহিনী। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। কে বা কারা এই হামলায় যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। হামলাকারী জঙ্গিরা এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। নজর রয়েছে লাগোয়া সীমান্ত এলাকাতেও। যাতে কোনও ভাবেই কোনও জঙ্গি পালাতে না পারে। https://twitter.com/ANI/status/1329069192780255232?s=20 এর আগে গত ৮ নভেম্বর উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা মছিল সেক্টর বরাবর জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে এক ভারতীয় সেনা জওয়ান এবং বিএসএফের এক কনস্টেবল-সহ মোট তিন জওয়ান, অর্থাৎ মোট চারজন শহিদ হয়েছেন। খতম হয়েছিল ৩ জঙ্গিও। সেনার তরফে জানানো হয়েছে, এপ্রিল থেকে এখনও পর্যন্ত এ বছরের সবচেয়ে বড় এনকাউন্টার এটিই। এছাড়াও সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক গোলা, বারুদ বর্ষণে শহিদ হয়েছেন পাঁচ সেনা জওয়ান। তাঁদের মধ্যে ছিলেন এক বিএসএফ জওয়ান। পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করায় মৃত্যু হয়েছে চার জন সাধারণ নাগরিকেরও। তাদের মধ্যে ছিল সাত বছরের এক বালক। পাল্টা হামলায় পাক সেনাবাহিনীর ৬ থেকে ৮ জন নিহত হয়েছেন বলে খবর।

```