
শেষ আপডেট: 15 July 2020 04:08
হাসপাতালের মেডিক্যাল সুপারইন্টেনডেন্ট দিব্যা মানে জানিয়েছেন যে হাসপাতাল থেকে অর্জুন গোবিন্দকে ছুটি দেওয়ার আগে তাঁরা জানতে পারেন যে করোনামুক্ত রোগীর ১০০তম জন্মদিন আসন্ন। কোভিড যুদ্ধে জয়ী এই বৃদ্ধকে সম্মান জানাতে তাই হাসপাতালেই আগাম সেলিব্রেশনের আয়োজন করা হয়। নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে আনা হয় অর্জুন গোবিন্দের পছন্দসই চকোলেট কেক। তারপর কেক কেটে জমাটি সেলিব্রেশনে মাতেন সকলে।
ভারতে করোনার সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকে মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা সর্বাধিক। সেই রাজ্যে ১০০ পেরোনো রোগীর করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়া অর্জুন গোবিন্দের সুস্থ হয়ে ওঠা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়।
মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,৬৭,৬৬৫। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১০,৬৯৫ জনের। মহারাষ্ট্রে এ যাবৎ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৯,০০৭ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেসের সংখ্যা ১,০৭,৯৬৩। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুম্বইতে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯,৩৬,১৮১। এ যাবৎ করোনার সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ২৪,৩০৯ জনের। সুস্থ হয়েছেন ৫,৯২,০৩২ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,১৯,৮৪০। ভারতে এখন সুস্থতার হার ৬৩.২৪ শতাংশ আর মৃত্যুহার ২.৫৯ শতাংশ।