ভ্যাকসিন কালোবাজারি রুখতে শহর জুড়ে চিরুনি তল্লাশি ইডির, হানা দেবাঞ্জনের বাড়িতেও
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভ্যাকসিন (vaccine) কাণ্ডে কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (ED)। সারা শহর জুড়ে তারা কড়া নজরদারি শুরু করেছে। চলছে তল্লাশি অভিযান।
আরও পড়ুনঃ 'লক্ষ্মী'র হাতেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা, সল্টলেকে অভিনব
শেষ আপডেট: 1 September 2021 05:57
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভ্যাকসিন (vaccine) কাণ্ডে কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (ED)। সারা শহর জুড়ে তারা কড়া নজরদারি শুরু করেছে। চলছে তল্লাশি অভিযান।
আরও পড়ুনঃ 'লক্ষ্মী'র হাতেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা, সল্টলেকে অভিনব উদ্যোগ
কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে নকল আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড জানাজানি হওয়ার পর থেকেই ভ্যাকসিন নিয়ে ফাঁপড়ে পড়েছেন সাধারণ মানুষ। শহরের নানা প্রান্তে, জেলায় জেলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু কসবার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই ভ্যাকসিন আদৌ সঠিক কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত মানুষ। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আদালতে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে ইডির আধিকারিকরা কলকাতায় কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছেন। এদিন তাঁরা গিয়েছেন দেবাঞ্জন দেবের বাড়িতেও। তল্লাশি চলে দেবাঞ্জনের আত্মীয় রাহুল বর্ধনের লেনিন সরণির বাড়িতেও। ওয়াটগঞ্জে অভিযান চালান ইডির তদন্তকারীরা। রাজ্যে ভুয়ো ভ্যাকসিনের পাশাপাশি অক্সিজেন, রেমডেসিভির, অক্সিমিটারের কালোবাজারি নিয়েও তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জায়গায় জায়গায় ভ্যাকসিন ক্যাম্পে ঢুঁ মারছেন তাঁরা। খতিয়ে দেখছেন ক্যাম্পের কাজ। শহরের মোট ১০টি টিকাকরণ কেন্দ্রে ইডি তল্লাশি চালিয়েছে বলে খবর। ভুয়ো ভ্যাকসিন এবং ভ্যাকসিনের কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'