Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

বিশ্বকাপ তুলতে মরিয়া যশস্বীরা, বাংলাদেশকে শুভেচ্ছা হাসিনার

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চন্দ, পৃথ্বী শয়ের পর কি এবার প্রিয়ম গর্গ। ভারতের অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ ট্রফি কি তুলতে পারবেন প্রিয়ম। সামনে শক্তিশালী বাংলাদেশ। যাদের পারফরম্যান্স এই বিশ্বকাপে ভারতের মতোই চোখধাঁধান

বিশ্বকাপ তুলতে মরিয়া যশস্বীরা, বাংলাদেশকে শুভেচ্ছা হাসিনার

শেষ আপডেট: 9 February 2020 06:27

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চন্দ, পৃথ্বী শয়ের পর কি এবার প্রিয়ম গর্গ। ভারতের অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ ট্রফি কি তুলতে পারবেন প্রিয়ম। সামনে শক্তিশালী বাংলাদেশ। যাদের পারফরম্যান্স এই বিশ্বকাপে ভারতের মতোই চোখধাঁধানো। এত কাছে এসে ট্রফি হাতছাড়া করতে নারাজ ভারত। গত দেড় বছর ধরে যে লড়াই তাঁরা করেছেন এবার তার পুরস্কার পাওয়ার সময়। এই দিনটার জন্যই তো এত পরিশ্রম। তাই এই ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দিতে তৈরি ভারতের ছোটরা। বিশ্বকাপ জেতা মানে তো আর একটা ট্রফি জেতা নয়, সেইসঙ্গে নিজের একটা পরিচয় তৈরি করা। যশস্বী জানেন আজ জিতলেই একসময় ফুচকা বিক্রি করতে করতে যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নপূরণের আর এক ধাপ কাছে পৌঁছে যাবেন। অথর্ব জানেন, আজ জিতলেই বাস কন্ডাক্টর মায়ের পরিশ্রমের মর্যাদা দেওয়া হবে। প্রিয়ম জানেন, আজ জিতলেই বাবাকে দেওয়া কথা পূরণ করতে পারবেন। এই স্বপ্নপূরণের লক্ষ্যে বুঁদ ভারতীয় দল। অন্যদিকে এই বিশ্বকাপে ফিনিক্স পাখির মতো উঠে এসেছে বাংলাদেশ। তাদের কেউ বিশ্বকাপ জয়ের দাবিদার মানেনি। কিন্তু কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে হেলায় জিতেছে আকবর আলির দল। আর একটা ম্যাচ। এটা জিতলেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনায় লেখা থাকবে তাঁদের নাম। ইতিমধ্যেই অধিনায়ককে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে গর্বিত করার বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে বেশি উচ্ছ্বসিত আকবররা। ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিতে তৈরি তারা। আজকের লড়াই কিন্তু হবে দু'দলের মানসিকতার। একদিকে যশস্বী, দিব্যাংশ, প্রিয়ম, অথর্ব, কার্তিক ত্যাগিরা আছেন, তো অন্যদিকে মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান শাকিব, আকবর আলি, রাকিবুল হাসানের মতো ক্রিকেটাররা রয়েছেন। কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না। সব মিলিয়ে এক জমজমাট লড়াইয়ের আশায় ক্রিকেট বিশ্ব।

```