Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্য ওয়াল ব্যুরো:  গতকাল থেকে সাড়ম্বরে বাংলাদেশে শুরু হয়ে গেছে  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।  মন্দিরে মন্দিরে দুর্গাপূজার মাধ্যমে বিশ্বশান্তি কামনা করে থাকেন বাংলাদেশের হিন্দুরা। তাঁরা দেবীর কাছে প্রার্থনা করেন, মা দুর্গা যে

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেষ আপডেট: 5 October 2019 04:34

দ্য ওয়াল ব্যুরো:  গতকাল থেকে সাড়ম্বরে বাংলাদেশে শুরু হয়ে গেছে  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।  মন্দিরে মন্দিরে দুর্গাপূজার মাধ্যমে বিশ্বশান্তি কামনা করে থাকেন বাংলাদেশের হিন্দুরা। তাঁরা দেবীর কাছে প্রার্থনা করেন, মা দুর্গা যেন সমস্ত আসুরিক শক্তি ধ্বংস করে শান্তির বার্তা নিয়ে আসেন। দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন  হলেও বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ বন্ধ থাকে। গতকাল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  একটি বিশেষ বিবৃতিতে তিনি জানান,
"দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।
তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।"
নিচের ছবিতে ক্লিক করুন, দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন পড়ুন বিনামুল্যে।

```