Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

চিন-ভারত চাপানউতোর চলছেই, লাদাখে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন বায়ুসেনা প্রধান

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে (Ladakh) ভারত-চিন দ্বন্দ্ব চলছে টানা ১৭ মাস ধরে। দুই দেশের সেনাবাহিনির টানাপড়েনে বারবার উত্তপ্ত হয়েছে সীমান্তের আবহাওয়া। এই জটিল পরিস্থিতির মাঝেই শনিবার লাদাখ সফরে গেলেন ভারতীয় বায়ুসেনার প্রধান ভি আর চৌধুরী। সেখানকার

চিন-ভারত চাপানউতোর চলছেই, লাদাখে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন বায়ুসেনা প্রধান

শেষ আপডেট: 17 October 2021 06:08

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে (Ladakh) ভারত-চিন দ্বন্দ্ব চলছে টানা ১৭ মাস ধরে। দুই দেশের সেনাবাহিনির টানাপড়েনে বারবার উত্তপ্ত হয়েছে সীমান্তের আবহাওয়া। এই জটিল পরিস্থিতির মাঝেই শনিবার লাদাখ সফরে গেলেন ভারতীয় বায়ুসেনার প্রধান ভি আর চৌধুরী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতেই এই সফর। মমতার বেঙ্গল মডেলেই মহারাষ্ট্রে বিজেপি মোকাবিলা, বললেন উদ্ধব সেপ্টেম্বরের ৩০ তারিখ ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল পদে দায়িত্বে বহাল হয়েছেন ভি আর চৌধুরী। লাদাখে তাঁর বাহিনির প্রস্তুতি কতটা, যুদ্ধবিমান মজুত আছে তা যাচাই করে দেখবেন তিনি। পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে উত্তাপ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ভারতীয় বাহিনি সদা সজাগ রয়েছে। যেকোনও মুহূর্তেই লড়াইয়ের জন্য তাঁদের প্রস্তুত থাকতে হচ্ছে। চিন-ভারত বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পরেও সমস্যার সমাধান হয়নি। পূর্ব লাদাখের গোগরা, হট স্প্রিং এলাকা থেকে সেনা সরলেও ফের সীমান্তের কাছে সেনা মোতায়েন শুরু করেছে চিন।সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চিন দুই দেশই। বরং সীমান্ত থেকে সেনা সরিয়ে শান্তি বজায় রাখার যে আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে তার মর্যাদা ভেঙেছে চিনই। নতুন করে আগ্রাসনের চেষ্টা দেখিয়েছে তারা। যার কারণে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখ সীমান্তে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসি-তে কীভাবে স্থিতাবস্থা ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর। সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ মীমাংসার জন্য আলোচনা চলছে দু’তরফেই।  তার মাঝেই এদিন লাদাখে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন বায়ুসেনা প্রধান। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```