Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

কুলগাম এনকাউন্টার: খতম জম্মু-কাশ্মীরের আইএস শাখার ২ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কুলগামে লুকিয়ে থাকা ২ জঙ্গিকেই সোমবার এনকাউন্টারে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে এই ২ জন জম্মু-কাশ্মীরের ইসলামিক স্টেট (আইএস) শাখার সদস্য। সেনা সূত্রে খবর, এই ২ জনের নাম আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু

কুলগাম এনকাউন্টার: খতম জম্মু-কাশ্মীরের আইএস শাখার ২ জঙ্গি

শেষ আপডেট: 25 May 2020 10:02

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কুলগামে লুকিয়ে থাকা ২ জঙ্গিকেই সোমবার এনকাউন্টারে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে এই ২ জন জম্মু-কাশ্মীরের ইসলামিক স্টেট (আইএস) শাখার সদস্য। সেনা সূত্রে খবর, এই ২ জনের নাম আদিল আহমেদ ওয়ানি ওরফে আবু ইব্রাহিম এবং শাহিন বসিন ঠোকর। এরা দু’জনেই কাশ্মীরের সোপিয়ানের বাসিন্দা। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে উপত্যকায় আইএস-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করত আদিল আহমেদ ওয়ানি। আর গতবছর ১৫ অগস্ট যোগ দেয় আবু ইব্রাহিম। তার আগে লস্কর-ই-তৈবার সদস্য ছিল এই ইব্রাহিম। সোমবার সকাল থেকেই গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কুলগাম। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল কুলগামে লুকিয়ে রয়েছে ২ জন কুখ্যাত জঙ্গি। সেই সূত্রে ধরেই তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ, ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশ। এই যৌথ অভিযান শুরু হয় কুলগাম জেলার মাঞ্জগাম এলাকায়। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ২ জঙ্গি। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু’পক্ষের সংঘর্ষে খতম হয়েছে এই ২ কুখ্যাত জঙ্গি। এনকাউন্টারের আগেই খালি করে দেওয়া হয় মাঞ্জাগাম এলাকার মিরওয়ানি গ্রাম। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কুলগাম এবং সোপিয়ানে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। কড়া নিরাপত্তায় এলাকায় চলছে টহলদারি। কয়েকদিন আগেই শ্রীনগরের নওয়াকাদাল এলাকায় নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হয়েছিল হিজবুল মুজাহিদিনের ২ জঙ্গি। তাদের মধ্যে একজন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন তেহেরিক-ই-হুরিয়তের চেয়ারম্যান মহম্মদ আশরাফ সেহরানির ছেলে জুনেইদ সেহরানি।

```