Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ, ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়

দেহ উদ্ধারকে ঘিরে স্বাভাবিকভাবেই ধন্দ তৈরি হয়েছে সকলের মনে। কেউ মনে করছেন, গভীর রাত বা ভোরের দিকে কেউ এই জায়গায় ফেলে যেতে পারেন সদ্যোজাতকে।

নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ, ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ায় (Bankura) একটি নর্দমা থেকে উদ্ধার হল সদ্যোজাতর দেহ (Newborn Body Found)। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে ওই দেহ সেখানে এল, কে বা কারা ফেলল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে, সদ্যোজাত শিশুটি কন্যা সন্তান। তাই সন্দেহ, খুন করে কেউ নর্দমায় ফেলে গেছে শিশুটিকে। 

বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার একটি নর্দমা থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন লক্ষ্য করেন, নর্দমায় ওই শিশুর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া পুলিশকে। তাঁরা এসে দেহ উদ্ধার করে। সূত্রের খবর, ইঙ্গিত পাওয়া গেছে যে শিশুটি কন্যা সন্তান। তাই সন্দেহ করা হচ্ছে, কেউ তাকে খুন করে ফেলে দিয়ে যেতে পারে। দেহটির ময়নাতদন্ত করানো হবে।

দেহ উদ্ধারকে ঘিরে স্বাভাবিকভাবেই ধন্দ তৈরি হয়েছে সকলের মনে। কেউ মনে করছেন, গভীর রাত বা ভোরের দিকে কেউ এই জায়গায় ফেলে যেতে পারেন সদ্যোজাতকে। আবার কারও ধারণা, অন্য জায়গায় তাকে ফেলা হয়েছিল, শিশুর দেহ ভেসে এই জায়গায় চলে এসেছে। শিশুটি আগে থেকেই মৃত ছিল নাকি পরে খুন করা হয়েছে, এখন এটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

কন্যা সন্তান জন্মালে তাকে মেরে ফেলার ঘটনা অস্বাভাবিক নয়। এই ক্ষেত্রে পরিবারও যেমন দায়ী থাকে, হাসপাতালের গাফিলতিও থাকে। আবার কেউ মনে করছেন, অবৈধ গর্ভপাতচক্র জড়িত থাকতে পারে এই ঘটনার সঙ্গে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা সবদিকটাই খতিয়ে দেখছেন। তবে সবথেকে আগে জানা দরকার, শিশুটি কখন আর কীভাবে মারা গেছে। 

ইতিমধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও।


```