Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ভারতের তিন এলাকাকে নিজেদের ভূখণ্ড দেখিয়ে নয়া মানচিত্র প্রকাশ করতে চলেছে নেপাল

দ্য ওয়াল ব্যুরো: নেপাল-ভারত সীমান্ত সমস্যা আরও একধাপ বাড়ল। চিন সীমান্তের লিপুলেখ পাসকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে নেপাল। কালাপানি এলাকায় এই সীমান্ত নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিতর্ক রয়েছে। এবার দুই দেশের সীমান্তে কালাপানি, লিপ

ভারতের তিন এলাকাকে নিজেদের ভূখণ্ড দেখিয়ে নয়া মানচিত্র প্রকাশ করতে চলেছে নেপাল

শেষ আপডেট: 18 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নেপাল-ভারত সীমান্ত সমস্যা আরও একধাপ বাড়ল। চিন সীমান্তের লিপুলেখ পাসকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে নেপাল। কালাপানি এলাকায় এই সীমান্ত নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিতর্ক রয়েছে। এবার দুই দেশের সীমান্তে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখিয়ে নয়া মানচিত্র প্রকাশ করতে চলেছে নেপাল। আজ নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। কালাপানির কাছে লিপুলেখ পাস ভারতের পশ্চিম সীমান্তের শেষ প্রান্ত বলে ধরা হয়। এই এলাকা নিয়ে দু’দেশের মধ্যে বিতর্ক রয়েছে। ভারত ও নেপাল দুই দেশই দাবি করে এই কালাপানি তাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। নেপালের দাবি, এই এলাকা তাদের দেশের ধারচুলা জেলার মধ্যে পড়ে, অন্যদিকে ভারতের পাল্টা দাবি কালাপানি উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার অন্তর্গত। নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার জ্ঞাওয়ালি টুইট করে বলেছেন, সাতটি প্রদেশ, ৭৭টি জেলা ও ৭৫৩টি স্থানীয় প্রশাসনিক অঞ্চল নিয়ে নেপালের নতুন মানচিত্র প্রকাশ করা হবে যার মধ্যে থাকবে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা এলাকাও। কিছুদিন আগেই কৈলাস-মানস সরোবর সংযোগকারী রাস্তার উদ্বোধন নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলা শুরু হয়। নেপাল দাবি করে, তাওয়াঘাট থেকে চিন সীমান্তের লিপুলেখ পাস পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ সড়ক তাদের সীমান্তের মধ্যে পড়ে। ওই এলাকায় তীর্থযাত্রী ও ব্যবসায়ীদের জন্য নয়া রাস্তার উদ্বোধন করে ভারত দুই দেশের সীমান্ত-চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রকের তরফেও জানানো হয়, নয়া সড়কের পুরোটাই ভারতের সীমান্তের মধ্যে দিয়ে গেছে। কাজেই সীমান্ত-চুক্তির লঙ্ঘন হয়নি কোনওভাবেই। চিনের সামরিক শক্তির কথা মাথায় রেখে ছয়ের দশক থেকেই নেপাল ও ভূটানের মতো রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে ভারত। নেপালের রাজতন্ত্রকেও এক সময় কার্যত মদতই দিয়ে গিয়েছিল দিল্লি। পরে ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধে ভারতের পরাজয়ের পর থেকে চিন ও ভারতের সঙ্গে ভারসাম্যের রাজনীতি শুরু হয় নেপালের। নেপাল এমনিতেই ‘ল্যান্ড-লক্‌ড স্টেট’। তার একদিকে কিছুটা তিব্বত, অন্যদিকে সীমান্তের বেশিরভাগ অংশই ভারতের সঙ্গে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ধরে ভারতের যে নয়া মানচিত্র প্রকাশিত হয়েছিল, তাতে কালাপানিকে উত্তরাখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছিল। তা নিয়েও অসন্তুষ্ট ছিল নেপাল। যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতের সঙ্গে নেপালের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী ভারত। তবে নয়া মানচিত্র সামনে আসার পরে এই সমস্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

```