Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দেশের ১৬টি জেলায় গত ২৮ দিনে নতুন সংক্রমণ নেই, আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক 

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছিল তাতে উদ্বেগ অনেকটাই বেড়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছিলেন ২০ দিনে (২ এপ্রিল থেকে) ২১৯টি জেলায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ

দেশের ১৬টি জেলায় গত ২৮ দিনে নতুন সংক্রমণ নেই, আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক 

শেষ আপডেট: 28 April 2020 06:00

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছিল তাতে উদ্বেগ অনেকটাই বেড়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছিলেন ২০ দিনে (২ এপ্রিল থেকে) ২১৯টি জেলায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, সংক্রমণ ছড়িয়েছিল দেশের এমন ১৬টি জেলায় গত ২৮ দিনে নতুন পজিটিভ কেস নেই।
কোন ১৬ টি জেলা? 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তালিকা দিয়েছে তা হল-  লাখিসরাই (বিহার), বিলাসপুর, দুর্গ,  রাজনন্দগাঁও (ছ্ত্তীসগড়), দক্ষিণ গোয়া (গোয়া), কোডাগু, চিত্রদুর্গ, দাবানাগেরে (কর্ণাটক), ইম্ফল পশ্চিম (মণিপুর), আইজল (মিজোরাম), গোন্ডিয়া (মহারাষ্ট্র), মাহে (পুদুচেরি), প্রতাপগড় (রাজস্থান), ভাদ্রাদ্রি কোথাগুদেম (তেলেঙ্গানা), পাউরি গারওয়াল (উত্তরাখণ্ড) এবং ইদুক্কি (কেরল)।
গত ২ এপ্রিলের সাংবাদিক বৈঠকে আশাব্যঞ্জক পরিসংখ্যান দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। বলেছিলেন দেশের ৭৩৬টি জেলার মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে ২১১টি জেলায়। অর্থাৎ দেশের ৫২৫টি জেলায় করোনা সংক্রমণ ছিল না। ২২ এপ্রিল সংক্রামিত জেলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩০টি।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন দিয়েছে তাতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।
বাংলাতেও জলপাইগুড়ি, কালিম্পংয়ের মতো জেলা গুলিতে গত ৪ এপ্রিল থেকে নতুন সংক্রমণের হদিশ মেলেনি। যদিও এখনও ২৮ দিন সময় পার করেনি উত্তরবঙ্গের এই দুটি জেলা। ফলে এখনও কেন্দ্রীয় সরকারের তালিকায় যুক্ত হয়নি জলপাইগুড়ি এবং কালিম্পং।

```