Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

আমদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী, গুজরাতে আজ ৯৩ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে (Gujarat) আজ সোমবার দ্বিতীয় তথা শেষ দফায় ৯৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট হয় ১ ডিসেম্বর। আজ ভিভিআইপি ভোটারের তালিকায় শীর্ষে হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সকালেই আমদাবাদের একটি ব

আমদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী, গুজরাতে আজ ৯৩ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

শেষ আপডেট: 5 December 2022 05:46

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে (Gujarat) আজ সোমবার দ্বিতীয় তথা শেষ দফায় ৯৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট হয় ১ ডিসেম্বর। আজ ভিভিআইপি ভোটারের তালিকায় শীর্ষে হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সকালেই আমদাবাদের একটি বুথে ভোট দিয়েছেন তিনি। ভোট দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

দ্বিতীয় দফায় ১৪ জেলার যে ৯৩ আসন ভোট নেওয়া হচ্ছে যেগুলিতে ৬১টি রাজনৈতিক দলের ৮৩৩ জন প্রার্থী রয়েছেন। দ্বিতীয় দফাতেও লড়াই মূলত বিজেপি, কংগ্রেস ও আপের।

রবিবার রাতে গান্ধীনগর মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গত সাড়ে আট বছর দিল্লিতে থাকলেও ভোটার হিসাবে ঠিকানা বদল করেননি। কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রপতি-সহ সাংবিধানিক পদাধিকারীরা চাইলে দিল্লিতে ভোট দিতে পারেন। কিন্তু ভোটদানের ক্ষেত্রে নরেন্দ্র মোদী, অমিত শাহরা গুজরাতের সঙ্গে যোগসূত্র ছিন্ন করেননি।

প্রধানমন্ত্রী আহমেদাবাদ শহরের রানীপ এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সাংসদ অমিত শাহ ভোট দেবেন নারাণপুরা এলাকার পুরসভার অফিসে তৈরি বুথে।

দ্বিতীয় দফার ভোটে তারকা প্রার্থীদের মধ্যে তিন নবীন মুখ আছেন যাঁরা ২০১৭র নির্বাচনে কংগ্রেসের প্রচারে সাড়া ফেলে দিয়েছিলেন। তাঁদের মধ্যে হার্দিক প্যাটেল ও আলপেশ ঠাকোর এখন বিজেপিতে। অন্যদিকে, জিগনেশ মেভানি প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি। এবারের ভোটে তাঁরা নিজেদের এলাকাতেই প্রচারে ব্যস্ত ছিলেন।

অনলাইন গেমের নেশাই কাল হল, আদ্রায় মেয়েকে খুন করে নিজেও আত্মঘাতী রেলকর্মী


```