Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

নৈহাটিতে প্রতিবাদীদের মিছিলে হামলা! উত্তেজনা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি।

নৈহাটিতে প্রতিবাদীদের মিছিলে হামলা! উত্তেজনা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

নৈহাটিতে মিছিললে হামলার অভিযোগ।

শেষ আপডেট: 8 September 2024 23:45

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। বিচারের দাবিতে রবিবার কলকাতা থেকে জেলা সংগঠিত হচ্ছে একাধিক কর্মসূচি।

রবিবার সন্ধেয় নৈহাটিতে প্রতিবাদীদের তেমনই একটি মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় জোর উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন প্রতিবাদীরা।

স্থানীয় সূত্রের খবর, এদিন নৈহাটি ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়। রামকৃষ্ণ মিশনের কাছে শান্তিপূর্ণ সেই মিছিলে ঢুকে ঝামেলা শুরু করেন কয়েকজন। প্রতিবাদ জানাতে গেলে মারধরও করা হয়। ঘটনায় বেশ কয়েকজন স্কুল পড়ুয়া জখম হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

প্রতিবাদীদের অভিযোগ, অশান্তির সময় পুলিশকে দেখা যায়নি। পরে ২-৩ জন পুলিশ কর্মী আসেন। তাঁদেরকে ঘিরে পাল্টা বিক্ষোভ দেখান প্রতিবাদীদের একাংশ। পরে এ ব্যাপারে একটি টুইট করেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে ধর্ষণ-খুনের শিকার হয় ডাক্তারি ছাত্রী। তার প্রতিবাদে গত ১৪ অগস্ট রাত দখলের কর্মসূচিতে নেমেছিলেন মহিলারা। সেদিন আরজি কর হাসপাতালে আন্দোলনকারীদের মঞ্চে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই ক্ষেত্রেও হামলার সময় পুলিশ লুকিয়ে পড়েছিল বলে অভিযোগ করেছিলেন আন্দোলনকারীরা।

এদিন নৈহাটির মিছিলেও হামলার ঘটনাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তবে জানা যাচ্ছে, এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মিছিলকে ঘিরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। 


```