Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সালারের পরে রানিনগরেও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির বোমা বিস্ফোরণ! আতঙ্কে গ্রামবাসীরা

কে বা কারা রাতের অন্ধকারে কী উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

সালারের পরে রানিনগরেও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির বোমা বিস্ফোরণ! আতঙ্কে গ্রামবাসীরা

রানিনগরেও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির বোমা বিস্ফোরণ!

শেষ আপডেট: 15 October 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পুজোর শেষ হতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার রাতে বোমাবাজিতে তেতে ওঠে সালার। সেখানে বোমার আঘাতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। ওই একই দিনে রানিনগরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির একশ মিটারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। 

সোমবার রাতে রানিনগরের শেখপাড়া কলেজপাড়ায় আচমকাই বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে একশ মিটার দূরে রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি। এদিন রাতে পঞ্চায়েত সদস্যের বাড়ির কাছে একটি মাঠে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ছোটাছুটি করতে শুরু করে দেন। তবে এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘর বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিনগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে কী উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

এলাকার বাসিন্দা মাসদুর ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনার সময়ে পাড়ার চায়ে দোকানে ছিলেন। আচমকাই বিস্ফোরণের শব্দ শুনে মাঠের দিকে ছুটে যান। দেখেন গোটা এলাকায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মাসদুরের দাবি,  এলাকায় একটি বোমাই রাখাছিল। পুলিশ একটি ধাতব প্লেট উদ্ধার করেছে। 

পঞ্চায়েত সদস্য রাজু শেখ বলেন, "রাতে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছিল। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এর আগে গ্রামে কখনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে এসে বোমার অংশ উদ্ধার করেছে। আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল।"  


```