Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ফের বিক্ষোভের মুখে অধীর! শুনতে হল গো ব্যাক স্লোগান, নওদায় হাতাহাতিতে কংগ্রেস-তৃণমূল

তিন দিনের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

ফের বিক্ষোভের মুখে অধীর! শুনতে হল গো ব্যাক স্লোগান, নওদায় হাতাহাতিতে কংগ্রেস-তৃণমূল

শেষ আপডেট: 20 April 2024 11:29

দ্যা ওয়াল ব্যুরো: তিন দিনের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

শনিবার সকালে নওদায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অধীর। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতির কনভয় পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। পাল্টা আসরে নামে কংগ্রেস কর্মীরাও।

দু'পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা।

ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন অধীর। তবে এ ব্যাপারে অধীরের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের অভিযোগ, "পরাজয় নিশ্চিত বুঝেই কখনও তৃণমূল কখনও বিজেপি অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, ব্য়ালটে মানুষ এর যোগ্য জবাব দেবেন।"

তবে এদিনের বিক্ষোভ সম্পর্কে তৃণমূল জেলা নেতৃত্বর প্রতিক্রিয়া অবশ্ জানা যায়নি। 

কংগ্রেসের দাবি, এদিন নওদায় দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা ছিল। সেই পদযাত্রা বানচাল করতে আগে থেকে তৈরি হয়েছিল তৃণমূল। অধীরের কনভয় এলাকায় পৌঁছতেই তৃণমূলের লোকজন বিক্ষোভ শুরু করে বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন কংগ্রেস কর্মীরা। দু'পক্ষের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এর আগে গত ১৭ এপ্রিল হাসপাতালে রাম নবমীর ঘটনায় আহতদের দেখতে গিয়ে বিজেপির কর্মী, সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর। সেই সময়ও অধীরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। বচসা চলাকালীন বিজেপির এক জেলা নেতাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল অধীরের বিরুদ্ধে। 


```