মিস কেরলের মৃত্যু দুর্ঘটনা না খুন? পুলিশের হাতে একের পর এক চমক
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের গোড়ার দিকে কোচিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মিস কেরলের (Kerala) মুকুটজয়ী দক্ষিণী মডেল আনসি কবীর। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছিল মিস কেরল প্রতিযোগিতার রানার্স আপ অঞ্জনা সাজানেরও। একইসঙ্গে দুজন মডেলের এই মৃত্যু
শেষ আপডেট: 23 November 2021 09:27
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের গোড়ার দিকে কোচিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মিস কেরলের (Kerala) মুকুটজয়ী দক্ষিণী মডেল আনসি কবীর। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছিল মিস কেরল প্রতিযোগিতার রানার্স আপ অঞ্জনা সাজানেরও। একইসঙ্গে দুজন মডেলের এই মৃত্যুতে ঘনিয়েছে রহস্য। প্রশ্ন উঠেছে, এটা আদৌ দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও চক্রান্ত লুকিয়ে আছে?
সূত্রের খবর, কেরল পুলিশের হাতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু অসঙ্গতি এসেছে। মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় গাড়িতে দুই মডেল ছাড়াও ছিলেন আরও দুইজন। তাঁদের মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন, তাঁর চোট তেমন গুরুতর ছিল না। কয়েকদিনের চিকিৎসার পরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান তিনি। তবে আরও একজন গাড়িতে ছিলেন, তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মৃত্যু হয় তাঁর।
৭০ হাজার টাকা দিলে তবেই আবাস যোজনার বাড়ি! মহিষাদলের অভিযোগ ঘিরে বিতর্ক
গোটা ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী গাড়ির চালক আবদুল রহমান। তিনি হাসপাতালে থাকাকালীনই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। একটি দু’চাকার গাড়ির সঙ্গে রেষারেষিতেই এমনটা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করে পুলিশ। কিন্তু তদন্ত যত এগিয়েছে তত নতুন নতুন তথ্য পুলিশের হাতে এসেছে।
ঘটনার দিন দুই মডেল গিয়েছিলেন একটি ডিজে পার্টিতে। সেই হোটেলের সিসিটিভি ফুটেজ বলছে, তাঁদের কোনও ভিসুয়াল সেখানে নেই। এতেই সন্দেহ বাড়ে তদন্তকারীদের। সূত্র মারফত জানা গেছে সেদিন ওই হোটেলে এমন কিছু গোলমাল হয়েছিল যে কারণে কমবয়সি যাঁরা ছিলেন সকলেই আগেভাগে বেরিয়ে পড়েছিলেন। পুলিশ এও লক্ষ্য করেছে, দুই মডেলের গাড়ি হোটেল থেকে বেরনোর পর কেউ বা কারা তার উপর নজর রাখছিল। পরে ওই গাড়ি থেকেই নাকি দুর্ঘটনার খবর হোটেলে পৌঁছে দেওয়া হয়।
হোটেলের মালিকসহ পাঁচ জন কর্মীকে গ্রেফতার করেছে কেরল পুলিশ। জানা গেছে, সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে হোটেলের তরফ থেকেই। সেদিন পার্টিতে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের সকলকে পুলিশ হাজিরা দিতে তলব করেছে। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি কারণ বেশিরভাগই পার্টিতে রেজিস্ট্রেশন করেননি।
যে গাড়িটি দুর্ঘটনাকবলিত গাড়িকে ফলো করছিল, তার চালক আবার গ্রেফতারির ভয়ে আদালতে আগাম জামিন চেয়ে রেখেছেন। গোটা ঘটনায় মাদক যোগ থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'