Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

মিটিংয়ের দেরি করে আসার 'শাস্তি' পেলেন নেহাল! বিমাবন্দরে অদ্ভুত কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: ব্যাটিংয়ের সময় হোক বা কিপিংয়ের সময় ক্রিকেটারদের প্যাড পরা আবশ্যক। অনেক সময় ডাগআউটে বসে থাকা ক্রিকেটারদেরও প্যাড পরে বসে থাকতে দেখা যায়। যা খুবই স্বাভাবিক দৃশ্য মানুষের চোখে। কিন্তু কেউ যদি বিমানবন্দরে প্যাড পরে যান,

মিটিংয়ের দেরি করে আসার 'শাস্তি' পেলেন নেহাল! বিমাবন্দরে অদ্ভুত কাণ্ড

শেষ আপডেট: 16 May 2023 14:11

দ্য ওয়াল ব্যুরো: ব্যাটিংয়ের সময় হোক বা কিপিংয়ের সময় ক্রিকেটারদের প্যাড পরা আবশ্যক। অনেক সময় ডাগআউটে বসে থাকা ক্রিকেটারদেরও প্যাড পরে বসে থাকতে দেখা যায়। যা খুবই স্বাভাবিক দৃশ্য মানুষের চোখে। কিন্তু কেউ যদি বিমানবন্দরে প্যাড পরে যান, সেটা যে হাস্যকর হবে তা বলাই বাহুল্য!

শুনতে অবাক লাগলেও এমন ছবি দেখা গেল মুম্বই বন্দরে। দলের অন্যান্য সতীর্থদের সঙ্গে হাঁটতে হাঁটতে আসছেন নেহাল ওয়াদেকর (Mumbai Indians Batter Nehal Wadhera)। পরনে মুম্বই ইন্ডিয়ান্সের পোশাক, কিন্তু তাঁর পায়ে বাঁধা ছিল প্যাড! যা দেখে দলের অন্যান্য সদস্যরা হেসে গড়াগড়ি খাচ্ছেন। শুধু তাঁরা নন, বিমানবন্দরে থাকা অন্যান্য যাত্রীদেরও বিষয়টি অদ্ভুত ঠেকেছে তা তাঁদের অভিব্যক্তি দেখলেই বোঝা যাচ্ছিল।

মুম্বই ইন্ডিয়ান্স তাদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন। মুহূর্তে তা ভাইরাল (Viral Video) হয়ে গেছে। কিন্তু হঠাৎ কেন বিমানবন্দরের মধ্যে প্যাড পরে গেলেন নেহাল? সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।

ওই ভিডিও থেকেই জানা গেছে আসল কারণ। নেহাল টিম মিটিংয়ের দেরি করে আসেন। আর সেই কারণেই শাস্তি দেওয়া হয় নেহালকে। তবে এই শাস্তি ছিল নেহাৎই মজার মোড়কে। সেটাও হাসিমুখে মেনে নেন নেহাল।

দেখুন ভিডিও---

https://twitter.com/mipaltan/status/1657408991478050820

অর্জুন কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন? জানা গেল এতদিন পরে


```