Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ধোনির বাইক চলছে, সওয়ার জুনিয়র ক্রিকেটার, ফের শিরোনামে মাহি, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেও আমেরিকায় গিয়েছিলেন এম এস ধোনি (MS Dhoni gives lift to a young cricketer)। খেলা দেখেছেন ইউএস ওপেনের। তারপরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছেন নিউ জার্সিতে। সদ্য রাঁচিতে (Ranch

ধোনির বাইক চলছে, সওয়ার জুনিয়র ক্রিকেটার, ফের শিরোনামে মাহি, দেখুন ভিডিও

শেষ আপডেট: 15 September 2023 15:14

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেও আমেরিকায় গিয়েছিলেন এম এস ধোনি (MS Dhoni gives lift to a young cricketer)। খেলা দেখেছেন ইউএস ওপেনের। তারপরে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছেন নিউ জার্সিতে।

সদ্য রাঁচিতে (Ranchi) ফিরে ফের শিরোনামে মাহি। তিনি গত আইপিএলের পরেই হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। তারপর বিশ্রাম নিয়ে মাঠে নেমে একটু আধটু ট্রেনিংও শুরু করে দিয়েছেন।

রাঁচি স্টেডিয়ামে ধোনি গিয়েছিলেন ট্রেনিং সারতে মোটরবাইক চেপেই (MS Dhoni gives lift to a young cricketer)। প্রস্তুতি শেষে বাড়ি ফেরার সময় তাঁকে এক শিক্ষার্থী ক্রিকেটার বাড়িতে নামিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। ধোনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান, আর তাকে পিছনে বসতে বলেন (on his Bike in Ranchi)।

ধোনির বাইকের পিছনে বসে উচ্ছ্বসিত সেই জুনিয়র ক্রিকেটার। সারা রাস্তাটা বসে ভিডিও করে সোশ্যাল সাইটে দিয়ে দিতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওর আবহ সঙ্গীত হিসেবে বাজছে অরিজিৎ সিংয়ের দেবা, দেবা…গানটি। যে গান শুনে আইপিএলের মঞ্চে খোদ ধোনি বিড়বিড় করে গাইছিলেন।

ধোনির বাড়ির গ্যারাজে চার চাকার সমাহার। সব বিদেশি মডেলের গাড়ি রয়েছে। অথচ এখনও বাড়ি থেকে ট্রেনিংয়ে যান নিজে বাইক চালিয়ে। হেলমেটে মুখ ঢাকা থাকে বলে পথে সাধারণ মানুষ কিংবদন্তিকে চিনতে পারে না। কিন্তু তিনি মাটির মানুষ বলেই তাঁর একটা পৃথক ক্যারিশমা সর্বত্রই, সেটি ফের নিজের শহরে প্রমাণ করলেন।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলছেন ধোনি! নিমেষে ভিডিও ভাইরাল


```