Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মোদীর ভাষণে লাইকের চেয়ে ডিসলাইক বেশি, কংগ্রেসের ষড়যন্ত্র, বলছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : সোমবার জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যপালদের বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণ যখন লাইভ স্ট্রিম করা হচ্ছিল, তখন লাইক পড়ে ১১ হাজার। ডিসলাইক পড়ে ১২ হাজার। তার পরে কয়েক ঘণ্টায় অবশ্য লাইক পড়ে অনেকগুলি। গত এক সপ্

মোদীর ভাষণে লাইকের চেয়ে ডিসলাইক বেশি, কংগ্রেসের ষড়যন্ত্র, বলছে বিজেপি

শেষ আপডেট: 7 September 2020 12:35

দ্য ওয়াল ব্যুরো : সোমবার জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যপালদের বৈঠকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণ যখন লাইভ স্ট্রিম করা হচ্ছিল, তখন লাইক পড়ে ১১ হাজার। ডিসলাইক পড়ে ১২ হাজার। তার পরে কয়েক ঘণ্টায় অবশ্য লাইক পড়ে অনেকগুলি। গত এক সপ্তাহ ধরেই দেখা গিয়েছে, মোদীর ভাষণ লাইভ স্ট্রিমিং-এর সময় লাইকের চেয়ে ডিসলাইক পড়ছে বেশি। গত সপ্তাহে দু'বার মোদীর ভাষণের সময় ডিসলাইকের সংখ্যা লাইককে ছাড়িয়ে যায়। গত ৩০ অগাস্ট প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের সময় লাইক পড়ে ২ লক্ষ ১১ হাজার। ডিসলাইক পড়ে ২ লক্ষ ৮৩ হাজার। এরপরে মোদী আইপিএস প্রবেশনারদের সমাবেশে ভাষণ দেন। তাতে লাইক পড়ে ২৮ হাজার। ডিসলাইক পড়ে ২৯ হাজার। লাইকের চেয়ে ডিসলাইক বেশি পড়ার প্রবণতা দেখা যায় নিট-জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে বিতর্কের সময়েও। বহু ছাত্রই চেয়েছিল, করোনা পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সরকার সেই দাবি মানেনি। চলতি বছরে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১০৫ টি ভিডিও লাইভ স্ট্রিম করা হয়েছিল। তার মধ্যে দু'টি ভাষণে ডিসলাইকের সংখ্যা লাইককে ছাড়িয়ে গিয়েছে। দু'টি ভাষণই দেওয়া হয়েছিল নিট-জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিতর্কের পরে। তার মধ্যে 'মন কি বাত' অনুষ্ঠানেই লাইক ও ডিসলাইক পড়েছে সবচেয়ে বেশি। ওই ভাষণে প্রধানমন্ত্রী নিট-জয়েন্ট এন্ট্রান্স বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। বিজেপির বক্তব্য, এত বেশি ডিসলাইক পড়ার পিছনে আছে কংগ্রেসের ষড়যন্ত্র। বিজেপির মুখপাত্র বিজয় সোনকার শাস্ত্রী বলেন, বেশিরভাগ ডিসলাইক পড়েছে ভারতের বাইরে থেকে। এমনকি এমন দেশ থেকেও অনেকে ডিসলাইক দিয়েছেন যেখানে ভারতীয়দের কোনও অস্তিত্বই নেই। এর আগে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য বলেন, "মন কি বাত অনুষ্ঠানে যতগুলি ডিসলাইক পড়েছে, তার মাত্র দুই শতাংশ পড়েছে ভারত থেকে। বাকি ডিসলাইকগুলি মেকি।" তিনিও এর পিছনে কংগ্রেসের ষড়যন্ত্র লক্ষ করেছেন। সাধারণত অফিসিয়াল নরেন্দ্র মোদী পেজে যখন ভিডিও লাইভ স্ট্রিম করা হয়, তখন ডিসলাইকের চেয়ে লাইক পড়ে বেশি। অযোধ্যায় রামমন্দিরের ভূমি পূজনের সময় মোদীর ভাষণে ডিসলাইক পড়েছিল ২৬ হাজার। কিন্তু লাইক পড়েছিল ১ লক্ষ ৫৮ হাজার। জুলাই মাসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ডিসলাইক পড়েছিল ২০ হাজার। লাইক পড়েছিল ৩৯ হাজার। গত সপ্তাহে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রোগ্রামে মোদীর ভাষণে লাইক পড়েছিল ৩৫ হাজার। ডিসলাইক পড়েছিল ২৫ হাজার।

```