Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

হিন্দুত্বের প্রসারে মোদীর অবদান শূন্য বিচিত্র দাবি বিজেপি নেতা স্বামীর

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুত্বের প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান (Modi's contribution) সম্পর্কে বিচিত্র মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। বিজেপি-সহ সঙ্ঘ পরিবার যখন নরেন্দ্র মোদীকে হিন্দুত্বের ব্র্যা

হিন্দুত্বের প্রসারে মোদীর অবদান শূন্য বিচিত্র দাবি বিজেপি নেতা স্বামীর

শেষ আপডেট: 11 February 2023 08:31

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুত্বের প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান (Modi's contribution) সম্পর্কে বিচিত্র মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। বিজেপি-সহ সঙ্ঘ পরিবার যখন নরেন্দ্র মোদীকে হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে তখন চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এই প্রবীণ বিজেপি নেতা (BJP leader) এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে শূন্য দিয়েছেন। বলেছেন, ‘হিন্দুত্বের প্রসারে নরেন্দ্র মোদীর অবদান শূন্য।’ সবাইকে অবাক করে দিলে স্বামী দাবি করেন, ‘অযোধ্যায় রাম মন্দির তৈরি হোক, এটাই তো চাননি প্রধানমন্ত্রী। তিনি বিতর্কিত জমি সরকারের হাতে রাখার পক্ষপাতী ছিলেন।’

তামিলনাড়ুর এই বিজেপি নেতা প্রথম থেকেই নরেন্দ্র মোদীর তীব্র সমালোচক। ২০১৩ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী মোদীকে বিজেপির সংসদীয় বোর্ড যখন পরের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার সিদ্ধান্ত নেয়। তখন দলের মধ্যে হাতে গোনা কয়েকজন আপত্তি তুলেছিলেন, যাঁদের অন্যতম হলেন স্বামী। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সরকারের আর্থিক নীতি এবং চিন নীতি নিয়ে বারে বারে সরব হয়েছেন অর্থনীতির এই পণ্ডিত। প্রকাশ্যে দাবি করেছেন, তাঁকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে দেশের আর্থিক পরিস্থিতি আমূল বদলে দেবেন।

চেন্নাইয়ের অনুষ্ঠানে স্বামী নিজেই মোদীর সঙ্গে তাঁর বিরোধের প্রসঙ্গ তুলে বলেন, এটা ব্যক্তিগত সংঘাত নয়। আমি প্রধানমন্ত্রীর আর্থিক নীতি এবং চিন নীতির বিরোধী।

প্রসঙ্গত, ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলা নিয়ে চূড়ান্ত রায়ে সেখানকার বিতর্কত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে। সেই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্বামী। তাঁর করা একটি পিটিশন মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করেন আইনজ্ঞদের অনেকেই। তাঁর হয়ে আইনজীবী এস গুরুমূর্তি আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন, বিতর্কিত জমি সরকারের হাত থেকে নিয়ে মন্দির তৈরির জন্য ট্রাস্টের হাতে তুলে দেওয়া হোক।

প্রসঙ্গত, ১৯৯২ সালে বাবরি মজজিদ ধ্বংসের পর তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও সেখানকার জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারের হেফাজতে নিয়ে নেন। সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণ ট্রাস্ট্রের হাতে জমি তুলে দিয়েছে। ২০২০-র ৫ অগাস্ট সেই জমিতে নতুন রাম মন্দিরের শিল্যান্যাস করেছেন মোদী। আগীমী বছর জানুয়ারিতে তাঁর মন্দির উদ্বোধন করার কথা।

চেন্নাইয়ে শনিবারের আলোচনার বিষয় ছিল ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার সম্ভাবনা এবং সক্ষমতা কতটা। প্রধান বক্তা স্বামীর বক্তব্য, ভারত সেদিন বিশ্বগুরু হবে যেদিন সীমান্তে চিনকে সমুচিত জবাব দিতে পারবে। তাঁর কথায়, বিশ্বগুরু হওয়ার জন্য বুদ্ধিমত্তা প্রয়োজন। গুরু, সাধু এবং সন্ন্যাসীরা ছয়টি ভিন্ন ধরণের বুদ্ধিমত্তা অর্জনের কথা বলেছেন। এগুলি হল, জ্ঞানভিত্তিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক এবং পরিবেশগত।

স্বামী বলেন, আধুনিক প্রযুক্তির বিকাশের কয়েক শতাব্দী আগে ভারত অন্যান্য দেশের চেয়ে এগিয়ে ছিল। বলেন, ‘আমি বিমান শাস্ত্র নামে একটি পাণ্ডুলিপি দেখেছি। আর তা দেখে অবাক হয়েছি। তখনকার ভারতে কীভাবে উড়তে হবে, একটি বিমান তৈরি করতে হবে এবং সেগুলিতে কোন ধরনের জ্বালানী ব্যবহার করতে হবে তাতে তার বর্ণনা রয়েছে।’

ধ্বংসস্তূপের ভিতর তেষ্টা মেটাতে খেয়েছে প্রস্রাব! চারদিন পর উদ্ধার তুরস্কের কিশোর


```