Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

নন্দীগ্রামে সরকারি ড্রেনের উপর পাকা বাড়ি নির্মাণ! খোঁজ নিতেই পদবি বদলে ফেললেন অভিযুক্ত

এই ঘটনার পরে গত ২৮ জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় সোনাচূড়া বাজারে সরকারি ড্রেনের উপর বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ দায়ের করেন।

নন্দীগ্রামে সরকারি ড্রেনের উপর পাকা বাড়ি নির্মাণ! খোঁজ নিতেই পদবি বদলে ফেললেন অভিযুক্ত

সরকারি ড্রেনের উপর পাকা বাড়ি নির্মাণ

শেষ আপডেট: 1 July 2024 20:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সরকারি ড্রেনের উপর তৈরি হচ্ছে পাকা বাড়ি। মদত দিচ্ছে বিজেপি। এমন অভিযোগ উঠেছে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। অভিযোগ পেয়ে কুইক অ্যাকশনে নামলেন বিডিও। ঘটনাটি প্রকাশ্যে আসতে নিজেদের পদবি বদলে ফেললেন এক অভিযুক্ত। 

সরকারি জমি দখলদারি নিয়ে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পরে গত ২৮ জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় সোনাচূড়া বাজারে সরকারি ড্রেনের উপর বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। তাঁরা সোনাচূড়া বাজারে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে আসেন। 

ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের প্রতিনিধিরা দেখতে পান, সরকারি ওই ড্রেনের উপরেই অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের কাজ চলছে। যাঁরা এই বাড়ি নির্মাণ করছেন তাঁদের নাম অনন্ত মণ্ডল ও বুলাশ্যাম মণ্ডল। তাঁরা সোনাচূড়ার বাসিন্দা। এরপরেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক নোটিস জারি করেন। দুই অভিযুক্তকে কাজ বন্ধ করে ২ জুলাই ব্লক অফিসে আসার নির্দেশ দেন।

এলাকায় এক অভিযুক্ত অনন্ত মণ্ডলকে খুঁজে না পাওয়া গেলেও অপর এক অভিযুক্ত বুলাশ্যাম মণ্ডলের দাবি, তাঁর নাম বুলারাম মাইতি। তিনি কোনও অবৈধ নির্মাণ করাচ্ছেন না, ব্লক থেকে কোনও নোটিস পাননি। যদিও বাজারেই তাঁর একটি দোকান রয়েছে। অন্যান্য দোকানদারদের দাবি, বুল্যাশ্যামকে তাঁরা বুলাশ্যাম মণ্ডল বলেই চেনেন। 

স্থানীয়দের দাবি, ওই এলাকায় বিজেপি শক্তি বেশি। বিজেপির অঞ্চল প্রধান শিউলিরানি পাত্রের মদতেই অবৈধভাবে বাড়ি নির্মাণ করতে শুরু করেছেন অন্তত মণ্ডল ও বুলাশ্যাম। ওই বাড়ি নির্মাণের জন্য বিজেপি প্রধান ও কর্মীরা কাটমানিও নিয়েছেন। একই অভিযোগ করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তাঁর দাবি, ওই এলাকায় তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় মাছের বাজার তৈরি করে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন ক্ষমতায় বিজেপি রয়েছে। বিজেপি ড্রেনের ওপরে জবরদস্তি করে ব্যক্তি মালিকানায় পাকা বাড়ি নির্মাণ করাচ্ছে। বিজেপি প্রধান কাটমানি নিয়ে দাঁড়িয়ে থেকে নির্মাণ করাচ্ছেন।  

তবে সোনাচুড়ার অঞ্চল প্রধান শিউলিরানি পাত্র দাসের পাল্টা দাবি, তৃণমূলের অভিযোগ মিথ্যে,তিনি কোনও কাটমানি নিয়ে কাউকে বসার অনুমতি দেননি। বিজেপির দাবি, আগে তৃণমূল এই অঞ্চলের ক্ষমতায় ছিল। অবৈধ নির্মাণের অনুমতি তৃণমূলই দিয়েছিল। বরং বিজেপি উদ্যোগ নিয়ে অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে প্রশাসনকে।


```