Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

রাস্তায় ক্লাস টুয়েলভের ছাত্রীর হাত ধরে টানাটানি! পাঁশকুড়ায় গৃহশিক্ষক গ্রেফতার

অভিযুক্ত ওই শিক্ষকের কাছে সে আগে পড়তে যেত। ইদানিং ওই অন্য একটি কোচিংয়ে ভর্তি হয় ছাত্রী।

রাস্তায় ক্লাস টুয়েলভের ছাত্রীর হাত ধরে টানাটানি! পাঁশকুড়ায় গৃহশিক্ষক গ্রেফতার

গ্রেফতার গৃহশিক্ষক- প্রতীকী চিত্র

শেষ আপডেট: 9 September 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বাড়ি ফেরার সময়ে পড়ুয়াকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে পাঁশকুড়ায় শোরগোল পড়ে গেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের কাছে সে আগে পড়তে যেত। ইদানিং ওই অন্য একটি কোচিংয়ে ভর্তি হয় ছাত্রী। রবিবার সেখানেই টিউশন পড়ে গেছিল ক্লাস টুয়েলভের ওই ছাত্রী। সন্ধেবেলায় বাড়ি ছিল সে। অভিযুক্ত তার পথ আটকায়। হাত ধরে টানাটানি করে। ওই ছাত্রী হাত ছাড়াতে চাইলে শারীরিক নিগ্রহ করা হয় তাকে বলে অভিযোগ। কোনও রকমে নিজে বাঁচিয়ে বাড়িতে পৌঁছয় ওই ছাত্রী। সমস্ত কথা বাবা-মাকে জানায়। পরে পাঁশকুড়া থানায় গিয়ে ছাত্রীর মা ওই শিক্ষককে বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগ পাওয়ার পরে ওই শিক্ষককে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। সোমবার তাকে তমলুক আদালতে পেশ করা হয়। যদিও অভিযুক্তের দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেম চলছিল। বাড়িতে যাতায়াতও ছিল। মাঝে ঝামেলা হয়। তারপরেই থেকে দূরে দূরে থাকতে শুরু করেছিল ওই ছাত্রী। 


```