Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বড়দিন-নিউইয়ার, নতুন চমক মেট্রো রেল পরিষেবায়, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভ, পার্কস্ট্রিট রঙিন। আলোয় মোড়া রাস্তায় উৎসবে মাতবেন কয়েক লক্ষ মানুষ।যাতায়াতের ক্ষেত্রে যাঁদের বেশিরভাগের ভরসা মেট্রো রেল। তাই ২৪,২৫ ও ৩১ ডিসেম্বর যাত্রীদের সঠিক পরিষেবা দিতে ভোর থেকে রাত,  সজাগ মেট

বড়দিন-নিউইয়ার, নতুন চমক মেট্রো রেল পরিষেবায়, জেনে নিন

শেষ আপডেট: 20 December 2018 15:22

দ্য ওয়াল ব্যুরো: ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভ, পার্কস্ট্রিট রঙিন। আলোয় মোড়া রাস্তায় উৎসবে মাতবেন কয়েক লক্ষ মানুষ।যাতায়াতের ক্ষেত্রে যাঁদের বেশিরভাগের ভরসা মেট্রো রেল। তাই ২৪,২৫ ও ৩১ ডিসেম্বর যাত্রীদের সঠিক পরিষেবা দিতে ভোর থেকে রাত,  সজাগ মেট্রো। এই বছরও একগুচ্ছ বদল নিয়ে হাজির কলকাতা মেট্রো রেল। যা জেনে নিয়েই বড়দিন - নিউ ইয়ার উদযাপনের প্ল্যান করে ফেলুন। Image result for park street during christmas মেট্রোর সময় বদল-
  • ২৪, ২৫ ও ৩১ ডিসেম্বর নতুন সময়ে চলবে মেট্রো। সকাল ৬.৪৫ এর বদলে এই তিনটে দিন সকাল ৮টা থেকে চলবে ট্রেন। আবার রাতের শেষ ট্রেন ৯.৫৮-র বদলে ছাড়বে ১১.১০-এ। দমদম ও কবি সুভাষ দুই দিকের ক্ষেত্রেই একই সময়সূচী থাকবে।
  • পার্কস্ট্রিট দিয়ে শেষ ডাউন ট্রেন যাবে রাত ১১.২৮-এ, শেষ আপের ট্রেন যাবে রাত ১১.৪০-এ
  • এই তিন দিনই (২৪,২৫,৩১ ডিসেম্বর) দুপুর ২.৪৫ - রাত ১০টা পর্যন্ত ৭ মিনিট অন্তর ট্রেন যাওয়া-আসা করবে
এই বছর ট্রেনের সংখ্যা বেড়েছে দ্বিগুণ-
  • ২৪ ডিসেম্বর  থেকে মেট্রোর সংখ্যা বেড়ে ৩০০, গত বছর যা ছিল ১১০
  • ২৫ ডিসেম্বর চলবে ২২৪ টি ট্রেন, গত বছরের সংখ্যা ১৮৯
  • ৩১ ডিসেম্বর চলবে ৩০০ ট্রেন, গত বছর এই সংখ্যাই ছিল ২০০
এই তিন দিন পার্কস্ট্রিট যাবেন কীভাবে-
  • কবি সুভাষ থেকে যাঁরা পার্কস্ট্রিট আসবেন তাঁরা মেও রোড গেট দিয়ে বেরোবেন। দমদম থেকে যাঁরা আসবেন তাঁরা মিউজিয়াম ও কিড স্ট্রিট দিয়ে বেরোবেন।
এই তিনটে দিন মেট্রো স্টেশনগুলিতে থাকছে বিশেষ হেল্প ডেস্ক।লক্ষ লক্ষ যাত্রী নিয়ন্ত্রণ করতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। সবমিলিয়ে এই তিন দিন সুরক্ষিত ও গতিশীল পরিষেবা দিতে প্রস্তুত কলকাতা মেট্রো। বিজেপি যে ভাষায় কথা বলে, জঙ্গলের লোকেও বলে না : পার্থ    

```