Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মেহবুবা ফের 'গৃহবন্দি'! বাড়ির দরজায় গাড়ি দাঁড় করিয়েছে সেনা, ছবি পোস্ট পিডিপি নেত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ফের গৃহবন্দি থাকার অভিযোগ তুললেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি (PDP) নেত্রী আগেও একাধিকবার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যদিও

মেহবুবা ফের 'গৃহবন্দি'! বাড়ির দরজায় গাড়ি দাঁড় করিয়েছে সেনা, ছবি পোস্ট পিডিপি নেত্রীর

শেষ আপডেট: 29 September 2021 07:51

দ্য ওয়াল ব্যুরো: ফের গৃহবন্দি থাকার অভিযোগ তুললেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি (PDP) নেত্রী আগেও একাধিকবার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যদিও প্রতিবারই অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। তুমুল বৃষ্টিতে জলভাসি শহর, নিউটাউন-সল্টলেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, চালু হেল্পলাইন নম্বর বুধবার সকালে মুফতি বলেন তাঁকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তিনি আবারও গৃহবন্দি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে এদিন যাওয়ার কথা ছিল তাঁর। আর সে কারণেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুফতি। মঙ্গলবার পুলওয়ামাতে এক সাধারণ পরিবারের উপর হামলারভিযোগ তুলেছিলেন মেহবুবা। তাঁর অভিযোগের আঙুল ছিল সেনা জওয়ানদের দিকেই। অভিযোগ, ওই পরিবারের এক মহিলা সেনাবাহিনীর আক্রমণে আহত হয়েছেন। এদিন তাঁকেই দেখতে যাওয়ার কথা ছিল মুফতির। এদিন গৃহবন্দি করার অভিযোগ তুলে টুইট করেন মেহবুবা মুফতি। তিনি লেখেন, আমাকে আমার বাড়িতে আটকে রাখা হয়েছে। আমি পুলওয়ামাতে যেতে চেয়েছিলাম তাই এটা করা হয়েছে। এটাই কাশ্মীরের আসল পরিস্থিতি। এটাই দেশের সামনে তুলে ধরা উচিত, ভারত সরকারের পিকনিক ট্যুর না।' এই টুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী এও দেখিয়েছেন, কীভাবে তাঁর বাড়ির সদর দরজার সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে তিনি না বেরোতে পারেন। https://twitter.com/MehboobaMufti/status/1443079625207209985?s=20 পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```