Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

স্বাভাবিকের চেয়ে ৭ গুণ বেশি বৃষ্টি, এখনও দুর্ভোগ মুম্বইতে

দ্য ওয়াল ব্যুরো : রাস্তায় জমে আছে হাঁটু জল। ট্রেন লাইনও জলের তলায়। মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে সাত গুণ বেশি বৃষ্টি হয়েছে মুম্বইতে। বুধবার বৃষ্টি কমলেও দুর্ভোগ পিছু ছাড়েনি শহরবাসীর। সকালে রাস্তায় জমা জল ঠেলে পৌঁছতে হয়েছে বাসস্টপে অথবা স্টেশনে।

স্বাভাবিকের চেয়ে ৭ গুণ বেশি বৃষ্টি, এখনও দুর্ভোগ মুম্বইতে

শেষ আপডেট: 11 July 2018 08:32

দ্য ওয়াল ব্যুরো : রাস্তায় জমে আছে হাঁটু জল। ট্রেন লাইনও জলের তলায়। মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে সাত গুণ বেশি বৃষ্টি হয়েছে মুম্বইতে। বুধবার বৃষ্টি কমলেও দুর্ভোগ পিছু ছাড়েনি শহরবাসীর। সকালে রাস্তায় জমা জল ঠেলে পৌঁছতে হয়েছে বাসস্টপে অথবা স্টেশনে। কিন্তু যানবাহন চলছে ধীর গতিতে।  লাইনে জল জমে থাকায় বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদরা। আপাতত বৃষ্টি কমেছে বটে কিন্তু দু-একদিনের মধ্যে ফের খারাপ হবে পরিস্থিতি। মুম্বইয়ের আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবারের বৃষ্টিতেও মূল শহরের চেয়ে মুম্বইয়ের শহরতলি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরতলির নালাসোপাড়া থেকে ভাসাই স্টেশনের মধ্যে ট্রেনলাইন জলমগ্ন হয়ে পড়ায় দেড় হাজার যাত্রী ট্রেনের কামরার মধ্যে আটকে থাকেন। পরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স তাঁদের উদ্ধার করে।

```