Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

রাখে হরি মারে কে! নায়াগ্রা জলপ্রপাতে তলিয়ে গিয়েও প্রাণে বেঁচে গেলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: নায়াগ্রা জলপ্রপাতে তীব্র তোড়ে ভেসে গেছিলেন যুবক। তলিয়ে গিয়েছিলেন ১৮৮ ফুট গভীর খাদে। সকলকে চরম বিস্মিত করে দিয়ে জীবিত অবস্থায় খোঁজ মিলল তাঁর। শুধু জীবিতই নয়, তাঁর শরীরে তেমন কোনও বড় চোট-আঘাতেরও চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পু

রাখে হরি মারে কে! নায়াগ্রা জলপ্রপাতে তলিয়ে গিয়েও প্রাণে বেঁচে গেলেন যুবক

শেষ আপডেট: 10 July 2019 22:06

দ্য ওয়াল ব্যুরো: নায়াগ্রা জলপ্রপাতে তীব্র তোড়ে ভেসে গেছিলেন যুবক। তলিয়ে গিয়েছিলেন ১৮৮ ফুট গভীর খাদে। সকলকে চরম বিস্মিত করে দিয়ে জীবিত অবস্থায় খোঁজ মিলল তাঁর। শুধু জীবিতই নয়, তাঁর শরীরে তেমন কোনও বড় চোট-আঘাতেরও চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনায় রীতিমতো স্তম্ভিত কানাডা পুলিশ। তারা জানিয়েছে, যে ভাবে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতে পড়ে হারিয়ে গিয়েছিলেন ওই যুবক, তাতে তাঁর বেঁচে থাকা দূরের কথা, কোনও খোঁজ মেলারই কথা ছিল না। তার বদলে জলপ্রপাতের নীচে একটি পাথরের উপরে দিব্যি বসে থাকতে দেখা গেল তাঁকে! পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ আচমকাই একটি 'ডিসট্রেস কল' আসে তাদের কাছে। জানা যায়, কেউ এক জন নায়াগ্রা ফলসের নীচে, একটি পাথরের উপরে বসে আছেন। তাঁর সাহায্য প্রয়োজন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেখে, একটি মানুষ পাথরে বসে আছে। জানা যায়, নায়াগ্রার ওপরে একটি পাথরের উপর দিয়ে হাঁটতে গিয়ে আচমকা পড়ে যান তিনি। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত আলাদ আলাদা জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম হর্স্‌ শু ফল্‌স বা কানাডা ফল্‌স, আমেরিকান ফল্‌স এবং ব্রাইডাল ভিল ফল্‌স। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। হর্স্‌শু ফল্‌স এর আকার ঘোড়ার খুড়ের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এই ফলসটি ১৮৮ ফুট উঁচু। এই হর্স শু জলপ্রপাতেই ঘটে দুর্ঘটনা। ১৮৮ ফুট নীচে পড়ে যান ওই ব্যক্তি। যেখানে পড়লে প্রাণে বেঁচে যাওয়া কার্যত অসম্ভব। এক পুলিশ আধিকারিক বলেন, "উনি পড়ে গেছিলেন নাকি আত্মহত্যা করতে গেছিলেন, তা এখনও জানা যায়নি। কিন্তু আমরা এ সব খোঁজ নেওয়ার আগেই হাসপাতালে নিয়ে যায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। যদিও খুব বড় কোনও চোট-আঘাত দেখা যায়নি তাঁর শরীরে।" পুলিশ জানিয়েছে, নায়াগ্রা ফলসে পড়ে গিয়েও জীবিত থাকার ঘটনা ঘটল এই নিয়ে চারটি।

```