Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

অন্তঃসত্ত্বা তরুণীর পিছু ধাওয়া করে যৌনাঙ্গ প্রদর্শন! ১ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা তরুণীকে (pregnant woman) ক্রমাগত পিছু ধাওয়া করা, যৌনাঙ্গ প্রদর্শন এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Man held for flashing)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানে শহরের কাছে মুম্বরা

অন্তঃসত্ত্বা তরুণীর পিছু ধাওয়া করে যৌনাঙ্গ প্রদর্শন! ১ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 10 December 2022 12:58

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা তরুণীকে (pregnant woman) ক্রমাগত পিছু ধাওয়া করা, যৌনাঙ্গ প্রদর্শন এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে (Man held for flashing)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের থানে শহরের কাছে মুম্বরাতে। সূত্রের খবর, ওই দিন দুপুর ৩টে নাগাদ শ্বশুরবাড়ি থেকে নিজের বাপের বাড়িতে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। সেই সময় তাঁর পিছু নেয় ১৯ বছর বয়সি এক যুবক। তরুণী তার বাড়ির কাছে পৌঁছানোর পর ওই যুবক প্যান্ট খুলে তাঁকে নিজের যৌনাঙ্গ প্রদর্শন করে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। এছাড়াও অভিযুক্ত তাঁকে যৌন নির্যাতনও করে বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা।

তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত যুবক তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। তারপর ওই এলাকা থেকে পালিয়ে যায় সে।

এরপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই যৌন নির্যাতন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

তাকে খোঁজার জন্য বেশ কয়েকটি দল তৈরি করে তদন্তে নামে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতারও করা হয়। সে মুম্বরার অম্রুত নগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুমা বকাবকি করেছিলেন, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল চতুর্থ শ্রেণির ছাত্র


```