Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

সরো, যাও, বোসো... জলে নেমে কুমিরের নাক ছুঁয়ে গপ্পো! যেন পোষ্যর সঙ্গে বোঝাপড়া, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: “সরো। চলে যাও এখান থেকে। বোসো, এখানে বোসো।”—ঠিক যেন পোষা কুকুরের সঙ্গে আদর করে কথা বলছেন মালিক। এমনই মনে হবে শুনলে। কিন্তু চোখে দেখলে বোঝা যাবে, এতটাও ‘মিষ্টি’ নয় বিষয়টা। এই কথাগুলো বুঝিয়ে বলে বাগ মানানোর চেষ্টা চলছে ১৩ ফুট

সরো, যাও, বোসো... জলে নেমে কুমিরের নাক ছুঁয়ে গপ্পো! যেন পোষ্যর সঙ্গে বোঝাপড়া, দেখুন ভিডিও

শেষ আপডেট: 18 September 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: “সরো। চলে যাও এখান থেকে। বোসো, এখানে বোসো।”—ঠিক যেন পোষা কুকুরের সঙ্গে আদর করে কথা বলছেন মালিক। এমনই মনে হবে শুনলে। কিন্তু চোখে দেখলে বোঝা যাবে, এতটাও ‘মিষ্টি’ নয় বিষয়টা। এই কথাগুলো বুঝিয়ে বলে বাগ মানানোর চেষ্টা চলছে ১৩ ফুট লম্বা একটি পেল্লাই কুমিরকে! অস্ট্রেলিয়ার কুমীর বিশেষজ্ঞ ম্যাট রাইটের এমনই একটি ভিডিও সামনে এসেছে সম্প্রতি, যা দেখে আতঙ্কে, বিস্ময়ে শিউরে উঠছেন সকলে। জানা গেছে, ম্যাট রাইট অস্ট্রেলিয়ার উত্তর অংশে একটা নদীতে নামছিলেন। কিন্তু ‘পথ আটকে’ ছিল একটা কুমির। ম্যাটের ভাষায় এটা পথ আটকানো হলেও, আসলে তা নয়। কুমীরটা আচমকা মানুষ দেখে বেশ তেড়েমেড়েই এগিয়ে এসেছিল। বিশাল বড় হাঁ আর তাতে সাজানো করাতের মতো দাঁতের সারি দেখে যে কেউ ভয়ে পালাবে সেই মুহূর্তে। কিন্তু ম্যাট তো আর ‘যে কেউ’ নন! তিনি কুমীরের বন্ধু। কুমীরের সঙ্গেই ঘর তাঁর। স্টিভ আরউইনের শিষ্য। তাই তেড়ে আসা কুমীরকে দিব্যি বুঝিয়েসুঝিয়ে মানিয়ে নিতে লাগলেন তিনি। ম্যাট নিজেই অবশ্য কুমীরটিকে ডাকছেন ‘বোনক্রাঞ্চার’ বলে। অর্থাৎ একবার ধরতে পারলে সে হাড়গোড় পর্যন্ত কুড়মুড়িয়ে চিবিয়ে খাবে, তা তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও রীতিমতো অনুরোধের সুরে কুমীরটিকে বলে চলেছেন, বোসো এখানে, যাও, এবার চলে যাও। আর সেই সঙ্গে নাকের ডগায় হাত দিয়ে আস্তে আস্তে ঠেলে সরাচ্ছেন তাকে। https://www.facebook.com/ABCDarwin/videos/632905860699857/ ভিডিওটি দেখে প্রবল উত্তেজিত দর্শকরা। হু হু করে ভাইরাল হয়েছে এটি। কেউ লিখেছেন, অস্ট্রেলিয়ার সেরা ছবি এটাই। কেউ আবার লিখেছেন, এ তো পুরো কুকুরছানার মতো পোষ মানাচ্ছে কুমীরকে! কেউ আবার এই ‘স্টান্ট’-এর সমালোচনাও করেছেন। বলেছেন, এই ভিডিও দেখে পর্যটকরা এই কাজ করতে গেলে সম্যক বিপদ।

Image may contain: 1 person, smiling, standing, cloud, outdoor, text and nature

ম্যাট রাইটের অবশ্য এসবে ভ্রূক্ষেপ নেই। তিনি বলছেন, “আমি তো এই ‘ব্রোনক্রাঞ্চার’কে অনেক দিন ধরে চিনি। আর এই কুমীরটা বেশ বাধ্য ছিল।” তবে পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, “আমি কুমীরের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি করেছি। কিন্তু আমি কখনওই চাই না, আমায় দেখে কেউ এমনটা করতে চেষ্টা করুন বা কুমীরকে বন্ধু ভাবুন। এটা স্পেশ্যাল একটা বিষয়। সকলের জন্য কুমীর মোটেও নিরীহ নয়। তার ধারেপাশেও না যাওয়াই ভাল।”

```