Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

গান্ধীর আদলে হিন্দু মহাসভার অসুর, বিতর্কিত ইস্যুতে অবশেষে মুখ খুললেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: কসবার রুবি পার্কের এক দুর্গাপুজোয় (Durga Puja) অসুরকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) আদলে বানানো নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সপ্তমীর দিন সেই মূর্তির ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে হিন্দু মহাসভাকে (Hindu

গান্ধীর আদলে হিন্দু মহাসভার অসুর, বিতর্কিত ইস্যুতে অবশেষে মুখ খুললেন মমতা

শেষ আপডেট: 13 October 2022 16:27

দ্য ওয়াল ব্যুরো: কসবার রুবি পার্কের এক দুর্গাপুজোয় (Durga Puja) অসুরকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) আদলে বানানো নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সপ্তমীর দিন সেই মূর্তির ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে হিন্দু মহাসভাকে (Hindu Mahasabha) কড়া নিন্দার মুখে পড়তে হয়। যদিও সেদিন রাতেই পুলিশ একজন মৃৎশিল্পীকে নিয়ে গিয়ে অসুরের মাথায় চুল ও মুখের উপর গোঁফ লাগিয়ে দেয়। খুলে দেওয়া হয় চশমাও। তবে গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিল রাজ্য সরকার। অবশেষে আজ বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে সেই বিষয়ে (Asur controversy) মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

হিন্দু মহাসভার এই কাজের তীব্র সমালোচনা করে মমতা বলেন, 'আপনারা মা দুর্গার নামে একটি পুজো করলেন, সেখানে গান্ধীজিকে অসুর বানিয়ে দিলেন? দেশের আমজনতাই এই অপরাধের শাস্তি দেবে। হিন্দু মহাসভার এই কাজ অত্যন্ত লজ্জার, ঘেন্নারও। অনেকেই তখন বলছিল যে আমি কেন কিছু বলছি না। এর কারণ, পুজোর সময় আমি যদি বলি তখন অনেক লোকে জানতে পারবে। তাঁরা দুঃখ পেত। রাস্তায় নেমে আন্দোলনও শুরু হতে পারতো।'

উল্লেখ্য, বুধবার ইকো পার্কের পর বৃহস্পতিবার উত্তীর্ণয় বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকেই নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজয়া সম্মিলনীতে তিনি একেবারেই রাজনীতি টেনে আনতে পছন্দ করেন না, তবুও সেটাই করতে হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি। মমতা বলেন, 'আজ ক্ষমতায় থেকে বিরোধীদের এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছ, জেলে ঢুকিয়ে দিচ্ছ। কাল যখন তোমরা ক্ষমতায় থাকবে না, তখন এই এজেন্সিই গিয়ে তোমার কান মুলে দেবে। সেই দিন খুব শিগগিরই আসছে। তৈরি থাকো।'

ছোটবেলায় ৩ বছর গান শিখেছিলাম, তবে ডান্স করিনি: মমতা


```