
শেষ আপডেট: 23 July 2023 02:59
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল (Mamata Banerjee appoints Alapan Bandyopadhyay as Chairman Webel)। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েবেলের চেয়ারম্যান করা হল তাঁকে। এ ব্যাপারে রাজ্য সচিবালয়ের পরামর্শে মেনে সম্মতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আলাপন বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। অবসর গ্রহণের পর তাঁকে তাঁর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েবল নামে রাজ্যে দুটি সংস্থা পরিচিত। একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ১৯৭৪ সালে তৈরি হয়েছিল। তার নাম ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (West Bengal Electronics Industry Development Corporation Limited), সংক্ষেপে ওয়েবল (Webel)।

আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। তার নাম ওয়েবল টেকনোলজি লিমিটেড (WEBEL TECHNOLOGY LIMITED), সংক্ষেপে ডব্লিউটিএল (WTL)।
আলাপন বন্দ্যোপাধ্যায়কে ওয়েবল-এর (Webel) চেয়ারম্যান করা হয়েছে। এই পদে আগে ছিলেন সমর ঝা। আর ডব্লিউটিএলের দায়িত্বে সম্ভভত রয়েছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা।
তাৎপর্যপূর্ণ হল, কদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভায় অভিযোগ করেছেন, ওয়েবল সংক্রান্ত একটা টেন্ডার দুর্নীতি হয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরদের সংস্থা আই-প্যাককে। এ ব্যাপারে তিনি আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, বিরোধী দলনেতা সম্ভবত ডব্লিউটিএলের টেন্ডার নিয়ে অভিযোগ জানাতে চলেছেন।
মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো ও গণধর্ষণের ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার, ধৃত নাবালক