Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

কুমোরটুলি কাণ্ড: ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার খুনের অস্ত্র, ঘটনার পুনর্নির্মাণও

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মধ্যমগ্রাম কাণ্ডে সোমবারই বড় তথ্য পুলিশের হাতে এসেছিল। জানা গিয়েছিল, পিসি শাশুড়ি সুমিতা ঘোষ খুনে একটি নয়, দুটি ট্রলি ব্যবহার করা হয়েছে। 

কুমোরটুলি কাণ্ড: ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার খুনের অস্ত্র, ঘটনার পুনর্নির্মাণও

এই পুকুরেই ফেলা হয়েছিল খুনে ব্যবহৃত অস্ত্র।

শেষ আপডেট: 4 March 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কুমোরটুলি তথা মধ্যমগ্রাম কাণ্ডে সোমবারই বড় তথ্য পুলিশের হাতে এসেছিল। জানা গিয়েছিল, পিসি শাশুড়ি সুমিতা ঘোষ খুনে একটি নয়, দুটি ট্রলি ব্যবহার করা হয়েছে। 

এবার ধৃতদের জেরা করে মধ্যমগ্রামে তাদের বাড়ি সংলগ্ন একটি পুকুরে ডুবুরি নামিয়ে খুনে ব্যবহৃত বটি এবং হাতুড়়ি উদ্ধার করল পুলিশ। কীভাবে সেদিন পিসি শাশুড়িকে খুন করা হয়েছিল, ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে এদিন সকালে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। 

তবে যে ছুরি দিয়ে সুমিতাদেবীর দেহ টুকরো টুকরো করা হয়েছিল, তা এখনও উদ্ধার হয়নি। ছুরির খোঁজে ফের পুকুরে নামানো হয়েছে ডুবুরিদের।

গঙ্গায় ট্রলি বন্দি দেহ ভাসাতে এসে গত সপ্তাহে কুমোরটুলি ঘাটে স্থানীয়দের হাতে ধরা পড়ে গিয়েছিল মা-মেয়ে। তদন্তর সূত্র ধরে পুলিশের হাতে উঠে আসে আরও একটি ট্রলির তথ্য! পুলিশ সূত্রের দাবি, জেরায় ফাল্গুনী ঘোষ (মা) এবং আরতি ঘোষ (মেয়ে) জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্রগুলি লোপাট করার জন্য সেদিন আরও একটি ছোট ট্রলি ব্যাগ ব্যবহার করেছিল তারা।

পুলিশকে জেরায় তারা জানিয়েছে, খুনে ব্যবহৃত ধারাল অস্ত্রগুলি ওই ট্রলিতে ভরা হয়েছিল। ওই ট্রলি কোথায় রয়েছে তা জানতে মঙ্গলবার ধৃতদের নিয়ে মধ্যমগ্রাম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লীতে পৌঁছয় পুলিশ। গত আড়াই বছর ধরে এখানেই ভাড়া রয়েছেন মা-মেয়ে। তাদেরকে দিয়ে পুরো ঘটনার ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।

এরপরই মা-মেয়ের দেওয়া বয়ানের ভিত্তিতে পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় খুনে ব্যবহৃত বটি ও হাতুড়ি। তবে যে ছুরি দিয়ে দেহ কাটা হয়েছিল, সেটির হদিস এখনও মেলেনি। ছুরির খোঁজে ডুবুরি দিয়ে ফের তল্লাশি চালানো হচ্ছে।


```