
শেষ আপডেট: 1 October 2020 18:30
থর এর টপ ভেরিয়ান্ট হল এলএক্স ডিজেল হার্ড টপ অটোমেটিক ট্রান্সফার। সেটির এএক্স শো-রুম দাম ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
নতুন প্রজন্মের এই থর অবশ্য আগের তুলনায় আকারে কিছুটা বড়—একেবারেই নতুন ‘বডি অন ফ্রেম’ প্ল্যাটফর্মে তৈরি। ২০২০ ভার্সনের লুক, তার আবেদন আরও দাপুটে, তবে অভিজাত।
থরের এএক্স রেঞ্জের হুইল হল ১৬ ইঞ্চির। কিন্তু এলএক্স মডেলের হুইল বড়—১৮ ইঞ্চি অ্যালয় হুইল। এই রেঞ্জে ম্যানুয়াল ট্রান্সফার বা অটোমেটিক গিয়ার বক্স—দুই অপশনই রয়েছে।
মাহিন্দ্রা থরের ঐতিহ্য বহু দিনের। নতুন মডেলে সেই ধারাবাহিকতা রক্ষা করে থ্রি-ডোর ব্যবস্থাই রাখা হয়েছে। এতে হার্ড টপ যেমন রয়েছে, তেমনই রয়েছে সফ্ট টপ বা রিমুভেবল সফ্ট টপের বিকল্পও।
মাহিন্দ্রা থরে পেট্রোল ইঞ্জিন হল ১৫০ টিজিডিআই ২ লিটার এমস্ট্যালিওন গোত্রের। ডিজেল ইঞ্জিন হল ২.২ লিটার এমহক১৩০। দু'ধরনের ইঞ্জিনেই ৬- স্পিড গিয়ারবক্সের অপশন রয়েছে। তবে তা কেবলই এলএক্স ভার্সনের জন্য।
2020 Mahindra Thar AX Variants Prices (Ex-showroom, India)
AX Petrol Standard 6-Seater Soft Top ₹ 9.80 lakh
AX Petrol 6-Seater Soft Top ₹ 10.65 lakh
AX Petrol Optional 4-Seater Convertible Top ₹ 11.90 lakh
AX Diesel 6-Seater Soft Top ₹ 10.85 lakh
AX Diesel Optional 4-Seater Convertible Top ₹ 12.10 lakh
AX Diesel Optional 4-Seater Hard Top ₹ 12.20 lakh
2020 Mahindra Thar LX Variants Prices (Ex-showroom, India)
LX Petrol 4-Seater Hard Top MT ₹ 12.49 lakh
LX Diesel 4-Seater Convertible Top MT ₹ 12.85 lakh
LX Diesel 4-Seater Hard Top MT ₹ 12.95 lakh
LX Petrol 4-Seater Convertible Top AT ₹ 13.45 lakh
LX Petrol 4-Seater Hard Top AT ₹ 13.55 lakh
LX Diesel 4-Seater Convertible Top AT ₹ 13.65 lakh
LX Diesel 4-Seater Hard Top AT ₹ 13.75 lakh