Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

সমুদ্রের ওপর তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম, ২১ কিলোমিটার লম্বা সেতু

দ্য ওয়াল ব্যুরো: এতদিন দেশের সবচেয়ে লম্বা সেতু (Longest Bridge of India) ছিল আসামের ঢোলা সাদিয়া সেতু বা ‘ভূপেন হাজারিকা সেতু’। উত্তর-পূর্ব আসামের তিনসুকিয়া জেলায় পুব হিমালয়ের ঢাল বেয়ে নেমে আসা লোহিত নদীর সুবিশাল চরের এপার-ওপার ছড়ানো এই সেত

সমুদ্রের ওপর তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম, ২১ কিলোমিটার লম্বা সেতু

শেষ আপডেট: 26 May 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো: এতদিন দেশের সবচেয়ে লম্বা সেতু (Longest Bridge of India) ছিল আসামের ঢোলা সাদিয়া সেতু বা ‘ভূপেন হাজারিকা সেতু’। উত্তর-পূর্ব আসামের তিনসুকিয়া জেলায় পুব হিমালয়ের ঢাল বেয়ে নেমে আসা লোহিত নদীর সুবিশাল চরের এপার-ওপার ছড়ানো এই সেতু ৯ কিলোমিটারেরও বেশি লম্বা। কাজ শুরু হয়েছিল ২০১১ সালে, উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবার তার দ্বিগুণেরও বেশি লম্বা সেতু প্রায় তৈরি হবার শেষ পর্যায়ে (under construction)। তাও আবার কোনও নদী নয়, একেবারে খোদ আরব সাগরের ওপর—মুম্বইয়ের ‘ট্রান্স হারবার লিঙ্ক’ (Mumbai Trans Harbour Link)।

ব্যাপারটা বুঝতে গেলে খানিক মুম্বই (Mumbai) শহরের ভূগোলটাকে জানতে হবে। আমরা মুম্বই বলতে দেশের অন্যতম বৃহৎ ঝাঁ চকচকে বাণিজ্যনগরীকে বুঝি। কিন্তু আমরা যেটা অনেকেই জানি না, মুম্বই আসলে একটা মস্ত বড় দ্বীপ, যা কার্যত ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এই ব্যাপারে মুম্বইয়ের মিল আছে নিউ ইয়র্ক শহরের সঙ্গে। নিউ ইয়র্কও আদতে কয়েকটি দ্বীপের সমাহার, যার একেবারে কেন্দ্রে আছে নিউ ইয়র্কের প্রাণভোমরা ম্যানহাটান দ্বীপ। মুম্বইও সেরকমই একটা দ্বীপ ও তার সন্নিহিত এলাকা নিয়ে গঠিত। ইতিহাস যাকে চেনে ‘সলসেট দ্বীপ’ বলে। বিষমবাহু ত্রিভুজের মত সেটা মূল ভূখণ্ড থেকে নেমে এসেছে দক্ষিণে। তিন বাহুর উত্তরে ভাসাই প্রণালী, পুবে থানে প্রণালী ও পশ্চিমে সুবিস্তৃত আরব সাগর।

Mumbai
দেখুন মানচিত্রে।

বস্তুত, আমরা মুম্বই ঘুরতে গেলে যে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে ছবি তুলে ‘আরব সাগর’কে দেখি, ওটা আদতে মূল আরব সাগর নয়, তারই অংশ, থানে প্রণালী। আপনি দাঁড়িয়ে থাকেন পশ্চিম দিকে নয়, আদতে পুবদিকে মুখ করে, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডেরই দিকে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে সমুদ্রের ওপর দিয়ে একেবারে নাক বরাবর গেলে আপনি পৌঁছে যাবেন কোঙ্কণ অঞ্চলে, রায়গড় জেলার বোরিপাখাড়িতে।

মুম্বইয়ের সলসেট দ্বীপের উত্তর পুবে, ওই থানে প্রণালী বা থানে ক্রিক পেরিয়েই মূল ভূখণ্ডে গড়ে উঠেছে মুম্বইয়ের পার্শ্ববর্তী উপনগরী নবি মুম্বই। এতদিন সেই নবি মুম্বই ছিল কার্যত মুম্বইয়ের থেকে অনেকটাই বিচ্ছিন্ন। অনেকটা ঘুরে ট্রম্বে, ভাসাই হয়ে পুরনো ভাসাই ব্রিজ টপকে যেতে হত নবি মুম্বই। কিন্তু এবার একেবারে দক্ষিণ মুম্বইয়ের সেওড়ি থেকেই সরাসরি গোটা থানে প্রণালীটাই টপকে নবি মুম্বই যাওয়ার জন্য তৈরি হচ্ছে সুবিশাল ট্রান্স মুম্বই হারবার লিঙ্ক। খরচ হচ্ছে ১৮ হাজার কোটি টাকা।

বস্তুত, মুম্বই থেকে এলিফ্যান্টা গুহা যেতে যে লঞ্চে করে সমুদ্র পেরোতে হয়, এই নতুন সেতু পেরোবে সেই সমুদ্রটাই। ওটারই পোশাকি নাম থানে প্রণালী। এলিফ্যান্টা দ্বীপের উত্তর দিক দিয়েই এগোবে এই বিশাল সেতু। দৈর্ঘ হবে ২১.৮ কিলোমিটার। চওড়ায় ২৭ মিটার। থাকবে ছয় লেনের রাস্তা, আপৎকালীন নিষ্ক্রমণ পথ, এমনকি ক্র্যাশ ব্যারিয়ার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার থাকবে কার্যত সমুদ্রের ওপর। বাকি অংশ স্থলভাগের ওপর, নেমে আসবে সৈকত থেকে অনেকটাই ভেতরে। সেতুটির জন্য লেগেছে ১ লক্ষ ৬৫ হাজার টন ‘রিইনফোর্সমেন্ট’ ইস্পাত, ৯৬ হাজার টন ‘স্ট্রাকচারাল’ ইস্পাত, ৮ লক্ষ ৩০ হাজার ঘনমিটার আয়তনের কংক্রিট। সমুদ্রের গভীরতম অংশে এক একটি স্তম্ভের গভীরতা হবে জলতলের ৪৭ মিটার নিচ অবধি। এই সেতুটি নির্মাণেই দেশে প্রথমবার ‘অর্থোপেডিক ডেক’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নির্মাণের দায়িত্বে আছে লার্সেন অ্যান্ড টুব্রো, জাপানের একটি সংস্থা ও কোরিয়ার দায়েউ নির্মাণ সংস্থা।

প্রথমে পরিকল্পনা ছিল, এই সেতু দিয়ে চলবে মেট্রোও। কিন্তু পরে মুম্বই মেট্রোপলিটান রিজিওন ডেভলপমেন্ট অথরিটি জানিয়ে দেয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। এমনিতেই খরচ বিপুল, এরপর দুই ডেক বানিয়ে নিচে মেট্রোর লাইন পাততে গেলে খরচ আকাশ ছুঁয়ে ফেলবে। তদুপরি, মুম্বইতে মেট্রোর লিঙ্ক এখনও শেষ হয়নি। শহরের ভেতরের মেট্রো পরিষেবা পুরোপুরি চালু না করে এত বড় প্রকল্প হাতে নেওয়াটা ঠিক হবে না। তাই শুধু সড়ক সেতু বানানোরই উদ্যোগ নেওয়া হয়।

ইতিমধ্যেই সেতুটির নামও ঠিক হয়েছে। মুম্বইয়ের বিখ্যাত সমুদ্র সেতু ‘বান্দ্রা ওরলি সি লিঙ্ক’, আর এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়, তৈরির পরে নাম রাখা হয়েছিল রাজীব গান্ধী সেতু। এবারে মোদী সরকারের জমানা, অতএব নাম ঠিক হয়েছে ‘অটলবিহারী বাজপেয়ী ট্রান্স হারবার লিঙ্ক’। যা মুম্বই বন্দরকে জুড়বে জওহরলাল নেহরু বন্দরের সঙ্গে।

‘বেদেই সব লেখা আছে’, দাবি ইসরো চেয়ারম্যানের


```