পঞ্জশিরে তালিবানি হামলা বন্ধ হোক, ফের যুদ্ধের বদলে শান্তিপূর্ণ আলোচনার ডাক মাসুদের
দ্য ওয়াল ব্যুরো: 'যুদ্ধ নয়, শান্তি চাই', ফের তালিবানদের (Taliban) এমনই এক বার্তা দিলেন আফগানিস্তানের প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ (Ahmed Massoud)। এই একাধিকবার যুদ্ধের বদলে বোঝাপড়ার ডাক দিয়েছেন তিনি। কিন্তু বোঝাপড়ার টেবিলে গিয়ে ভেস্তে
শেষ আপডেট: 5 September 2021 18:50
দ্য ওয়াল ব্যুরো: 'যুদ্ধ নয়, শান্তি চাই', ফের তালিবানদের (Taliban) এমনই এক বার্তা দিলেন আফগানিস্তানের প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ (Ahmed Massoud)। এই একাধিকবার যুদ্ধের বদলে বোঝাপড়ার ডাক দিয়েছেন তিনি। কিন্তু বোঝাপড়ার টেবিলে গিয়ে ভেস্তে গেছে আলোচনা।
প্রায় তিন সপ্তাহ হল আফগানিস্তান দখল করেছে তালিবানরা। খুব সহজেই আফগানিস্তানের অধিকাংশ দখল করে নিয়েছে তারা। রাষ্ট্রপতি ভবনেরও দখল পেয়েছে, কিন্তু আফগানিস্তানের উত্তরে গিয়েই আটকে গেছে তালিবানরা। পঞ্জশির এখনও তালিবান মুক্ত। আর এর নেপথ্যে আছে প্রতিরোধ বাহিনী ও তার নেতা আহমেদ মাসুদ।
আরও পড়ুনঃ
স্কুল-কলেজ খোলা নিয়ে রাজ্যের সমীক্ষায় উঠে এল ৫০-৫০ মত
বারবার তালিবানদের পক্ষ থেকে আঘাত আসছে পঞ্জশিরে। কিন্তু বারবার তা প্রতিরোধও হচ্ছে। যুদ্ধ চলছেই উত্তরে। কিন্তু এই যুদ্ধের অবসান চান আহমেদ মাসুদ। রবিবার ফেসবুকে এক বার্তা দিয়ে বোঝাপড়ার রাস্তায় হাঁটার কথা আবারও বলেন তিনি।
তবে শর্ত একটাই পঞ্জশির ও আন্দারাব তালিবান মুক্ত চায় তাঁরা। নিজে নিজেদের মতো উত্তরে থাকবেন তাঁরা। কিন্তু তালিবানরা সেই শর্তে রাজি নয়। তাদের চাই পুরো আফগানিস্তান। তাই লড়াই অব্যহত।
রবিবার ফেসবুকের এক পোস্টে আহমেদ মাসুদ লেখেন, "তালিবানদের সঙ্গে শান্তির আলোচনায় যেতে তৈরি আফগানিস্তানের উত্তর বাহিনী। তবে তালিবানদের আক্রমণ বন্ধ করতে হবে। শর্ত একটাই পঞ্জশির ও আন্দারাব তালিবানদের দখলমুক্ত থাকবে।"
এর আগেও একাধিকবার আলোচনা চেয়ে বার্তা দিয়েছেন আহমেদ মাসুদ। কিন্তু তালিবানদের তরফে কোনো উত্তর আসেনি। নানা কারণেই হয়ে ওঠেনি আলোচনা। তাই আবারও যুদ্ধের বদলে শান্তিপূর্ণ আলোচনার বার্তা মাসুদের।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'