Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

আইসিসের সঙ্গে জোট লস্করের, আফগানিস্তানে ভারতের অফিসগুলিতে হামলার ছক

দ্য ওয়াল ব্যুরো : ভারতের পরে আফগানিস্তান। এতদিন মুম্বই সহ ভারতের নানা জায়গায় হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। এবার আফগানিস্তানে ভারতের যে সব অফিস আছে, সেখানে বড় ধরনের আক্রমণ চালানোর চেষ্টায় আছে তারা। সেজন্য আরও এক জঙ্গি সংগঠন ইসলামি

আইসিসের সঙ্গে জোট লস্করের, আফগানিস্তানে ভারতের অফিসগুলিতে হামলার ছক

শেষ আপডেট: 23 July 2019 04:20

দ্য ওয়াল ব্যুরো : ভারতের পরে আফগানিস্তান। এতদিন মুম্বই সহ ভারতের নানা জায়গায় হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। এবার আফগানিস্তানে ভারতের যে সব অফিস আছে, সেখানে বড় ধরনের আক্রমণ চালানোর চেষ্টায় আছে তারা। সেজন্য আরও এক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে তারা হাত মিলিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আফগানিস্তানের কুনার প্রদেশে দানগাম জেলায় সম্প্রতি লস্কর নেতাদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দাদের বৈঠক হয়। সেখানে সন্ত্রাসবাদীদের নির্দেশ দেওয়া হয়, আফগানিস্তানে ভারত ও আমেরিকার যত অফিস আছে, সেখানে হামলা চালাতে হবে। নয়া দিল্লি বা ওয়াশিংটনের যে কুটনীতিকরা আফগানিস্তানে আছেন, তাঁদেরও হত্যার চেষ্টা করতে হবে। সেজন্য পাকিস্তান থেকে আত্মঘাতী বোমারু পাঠানো যেতে পারে। জঙ্গিদের মদত দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে এখন প্রবল চাপে রয়েছে পাকিস্তান। আমেরিকা এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স নামে এক সংস্থা পাকিস্তানকে বলেছে, জামাত উদ দাওয়া এবং জৈশ ই মহম্মদের মতো সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তান আর কোনও সাহায্য পাবে না। এর পরে লস্কর নেতা হাফিজ মহম্মদ সইদকে পাকিস্তানে গ্রেফতার করা হয়। পেন্টাগন ও রাষ্ট্রপুঞ্জের একটি শাখা থেকেও রিপোর্ট দেওয়া হয়েছে, কয়েকশ লস্কর জঙ্গি এই মুহূর্তে রয়েছে আফগানিস্তানে। পেন্টাগন বলেছে, তাদের সংখ্যা ৩০০। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী তাদের সংখ্যা ৫০০। তারা কুনার ও নাঙ্গারহার প্রদেশে সক্রিয়। ভারতের এক গোয়েন্দা অফিসার বলেছেন, আফগানিস্তানে ক্রমশ লস্কর জঙ্গিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই জানা গিয়েছে, হাফিজ মহম্মদ সইদের ছেলে তালহা সইদ এখন আফগানিস্তান নিয়েই মাথা ঘামাচ্ছেন বেশি। ভারত আফগানিস্তানে লস্করের কার্যকলাপ সম্পর্কে যা তথ্য পেয়েছে, তা জানিয়েছে আমেরিকা ও আফগানিস্তানের সরকারকে।

```