Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, গ্রেফতার ১৪

শুক্রবার বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের।

বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, গ্রেফতার ১৪

মুচিপাড়া থানা এলাকার নির্মলচন্দ্র সেন স্ট্রিটের উদয়ন হস্টেল

শেষ আপডেট: 28 June 2024 23:20

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এই নিয়ে বার বার সতর্ক করে চলেছে প্রশাসন। এবার গণপিটুনির ঘটনা ঘটল খোদ কলকাতায়। শুক্রবার বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটিতে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মুচিপাড়া থানা এলাকার নির্মলচন্দ্র সেন স্ট্রিটের উদয়ন হস্টেলের ঘটনা। এখানে মূলত তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের ছাত্ররা থাকেন। কেউ কলেজ, কেউ বিশ্ববিদ্যালয়, কেউ আবার চাকরির পরীক্ষার  প্রস্তুতির জন্য এই হস্টেলে রয়েছেন। শুক্রবার সকালে ওই হস্টেলে এক আবাসিকের মোবাইল চুরি যায়। আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত।

অভিযোগ, হস্টেলের উল্টোদিকে মিষ্টির দোকানে ছিলেন এরশাদ আলম। মোবাইল চোর সন্দেহে বছর ৩৭-এর ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় ছাত্ররা। হস্টেলের মধ্যে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ওই ব্যক্তিকে নগ্ন করে পেটানোরও অভিযোগ উঠেছে।   

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হস্টেলের ভিতর থেকে যুবককে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, মৃতের কোমরের নিচে গুরুতর আঘাত রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, হস্টেলে কয়েকদিন ধরে মোবাইল চুরি হচ্ছিল। শুক্রবার হস্টেলের আশেপাশে ওই যুবককে ঘুরে বেড়াতে দেখে তাঁকে মোবাইল চোর বলে সন্দেহ হয় আবাসিকদের। সেই সন্দেহের বশেই তাঁকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রথমে ১৪ জনকে আটক করে পুলিশ। পরে রাতে তাঁদের গ্রেফতার করা হয়। 


```