Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

'ধর্ষকের ফাঁসি চাই...' অপরাজিতা বিলে দ্রুত কেন্দ্রীয় অনুমোদনের দাবিতে মিছিল মহিলা তৃণমূলের

আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ হত্যা কাণ্ডের আবহেই গত বছর সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিত বিল।

'ধর্ষকের ফাঁসি চাই...' অপরাজিতা বিলে দ্রুত কেন্দ্রীয় অনুমোদনের দাবিতে মিছিল মহিলা তৃণমূলের

শহরে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস

শেষ আপডেট: 4 January 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: অবিলম্বে অপরাজিতা বিলে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিতে হবে, এই দাবি তুলে শনিবার শহরে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। রামলীলা ময়দান থেকে এই মিছিল শুরু হয় যার নেতৃত্বে ছিলেন শশী পাঁজা। 

আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ হত্যা কাণ্ডের আবহেই গত বছর সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিত বিল। নারী নির্যাতন রোধে রাজ্যের আনা ওই বিল দ্রুত পাশ করানোর দাবিতে এর আগে একাধিকবার কর্মসূচি পালন করেছে তৃণমূল। শনিবার আবারও বিলে কেন্দ্রীয় অনুমোদনের দাবিতে মিছিল করল রাজ্যের শাসক দল। 

শশী পাঁজা এই মিছিল থেকে সংবাদমাধ্যমে বলেন, আরজি কর কাণ্ডের দ্রুত বিচার সকলেই চাইছেন। তৃণমূলও অন্য কিছু চাইছে না। আর এই অপরাজিতা বিল যদি আইন হয়, তাহলে বিচারও দ্রুত মিলবে। গোটা বিষয়টি নিয়ে রাজনীতি করা হলে সেটি দুঃখজনক বিষয়। 

কী আছে এই খসড়া বিলে? 

ধর্ষণের ঘটনায় নির্যাতিতার যদি মৃত্যু হয় কিংবা নির্যাতিতা কোমা অথবা চিরকালের মতো শারীরিক-মানসিক অথর্ব হয়ে যায়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। 

ধর্ষণ-গণধর্ষণের ঘটনায় যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা যদি গুরুতর হয় তাহলে শাস্তি মৃত্যুদণ্ড এবং জরিমানা। 

দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তের কাজ শেষ করতে হবে। প্রস্তাবিত বিলে রয়েছে তদন্তের কাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এর সময়সীমা ছিল ২ মাস। তবে পুলিশ সুপার অথবা সম পদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ আর ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। 

অ্যাসিড আক্রান্তের ঘটনাতেও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে প্রাণদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বিলে।

এই বিল নিয়ে অবশ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করেছিলেন যে, তাড়াহুড়ো করে বানাতে গিয়ে বিলের মধ্যে রয়েছে অসংখ্য ত্রুটি। যা তিনি চিহ্নিত করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।


```