Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

পাঁচ রকম ফল, মিষ্টি, শাড়ি, আলতা, সিঁদুর নিয়ে সস্ত্রীক তারাপীঠে পুজো দিলেন ধনখড়

২০১৯ সালের জুলাই থেকে ২০২২-এ উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত বাংলার রাজ্যপাল ছিলেন ধনখড়। সম্প্রতি তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্য বিধানসভায় এসে কোনও অনুষ্ঠানে বক্তৃতা করার।

পাঁচ রকম ফল, মিষ্টি, শাড়ি, আলতা, সিঁদুর নিয়ে সস্ত্রীক তারাপীঠে পুজো দিলেন ধনখড়

পুজো দিলেন ধনখড়

শেষ আপডেট: 28 February 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: উপ-রাষ্ট্রপতি (Vice President) হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কলকাতায় (Kolkata) প্রথম বার প্রকাশ্য অনুষ্ঠানে এসেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবারই তারাপীঠে (Tarapith) সস্ত্রীক পুজো দিলেন তিনি। সকাল ১০টা ২০ নাগাদ মন্দিরে আসেন তিনি। পুজো দিয়ে বেরিয়ে জানালেন, 'দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম'।

২০১৯ সালের জুলাই থেকে ২০২২-এ উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত বাংলার রাজ্যপাল ছিলেন ধনখড়। সম্প্রতি তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্য বিধানসভায় এসে কোনও অনুষ্ঠানে বক্তৃতা করার।

সকাল থেকেই তারাপীঠ মন্দিরে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কোনও বাইরের পর্যটককে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়াও উপরাষ্ট্রপতি যে পথে তারাপীঠ মন্দির প্রবেশ করেন সেই পথের দু'ধারে দড়ি দিয়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই মন্দিরে তরফ থেকেও অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়। মন্দির কমিটির সূত্রে খবর পাঁচজনের একটি পুরোহিতের দল তৈরি করা হয়েছিল উপরাষ্ট্রপতির পুজো দেওয়ার জন্য। প্রায় সাত মিনিট ধরে উপরাষ্ট্রপতি পাঁচ রকম ফল, মিষ্টি, শাড়ি, আলতা, সিঁদুর-সহযোগে মা তারার পুজো দেন।


```